মিথ্যা অভিযোগে যৌতুকের মামলা করায় বাদীর কারাদণ্ড

আদালত প্রতিবেদক

আইন-আদালত

যৌতুক দাবির মিথ্যা অভিযোগে করা মামলায় নাছিমা আক্তার নামে এক বাদীকে সাজা হিসেবে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের

2025-04-08T17:26:19+00:00
2025-04-08T17:26:19+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
আইন-আদালত
মিথ্যা অভিযোগে যৌতুকের মামলা করায় বাদীর কারাদণ্ড
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৫:২৬ পিএম   (ভিজিট : ৩৩৮)
প্রতীকী ছবি
যৌতুক দাবির মিথ্যা অভিযোগে করা মামলায় নাছিমা আক্তার নামে এক বাদীকে সাজা হিসেবে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এ রায় ঘোষণা করেন। রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাদীকে এ কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মামলার আসামি ওই নারীর সাবেক স্বামী এস এম গোলাম মোস্তফাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, এ ধরনের রায় সমাজে মিথ্যা মামলার বিরুদ্ধে সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

আদালতের বেঞ্চ সহকারী আবদুল্লাহ আল মামুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ১৯৯০ সালে নাছিমা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলেসন্তান জন্ম নেয়। পরে স্বামী বিদেশে গিয়ে স্ত্রীর নামে জমি কিনলেও সে বাড়িতে স্বামীর জায়গা হয়নি। একপর্যায়ে স্ত্রী স্বামীর বিরুদ্ধে আদালতে সিআর (নালিশি) মামলা করেন, যা আদালত খারিজ করে দেন।

পরবর্তী সময়ে তার স্বামী তাকে তালাক দেন। তালাকের পরই নাছিমা আক্তার তার স্বামীর বিরুদ্ধে ২০২২ সালে যৌতুকের মামলা দায়ের করেন। তবে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত মামলাটি মিথ্যা, ভিত্তিহীন এবং হয়রানিমূলক বলে রায় দেন। এরপর আদালত বাদীকে শোকজ করে ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় এ সাজা দেন।


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: