আদালতে যে কারণে রেগে গেলেন হাজী সেলিম

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

আওয়ামী লীগ থেকে নির্বাচিত ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম হঠাৎ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের আইনজীবীর ওপর ক্ষেপে যাওয়ার

2025-04-09T15:02:45+00:00
2025-04-09T15:06:33+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
আদালতে যে কারণে রেগে গেলেন হাজী সেলিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৩:০২ পিএম  আপডেট: ০৯.০৪.২০২৫ ৩:০৬ পিএম
হাজী সেলিমকে আদালতে তোলা হচ্ছে। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ থেকে নির্বাচিত ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম হঠাৎ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের আইনজীবীর ওপর ক্ষেপে যাওয়ার মতো ঘটনা ঘটেছে।

বুধবার (০৯ এপ্রিল) সকালে হত্যা মামলায় গ্রেফতারের শুনানিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে তোলা হয় হাজী সেলিমকে। এ সময় বিভিন্ন মন্ত্রী-এমপি আসামিরাও ছিলেন। তবে কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের আইনজীবীর প্রতি হঠাৎ ক্ষেপে যান হাজী সেলিম।

এ সময় এতোই রেগে যান যে ওকালতনামায় স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান তিনি। পরে তাকে বুঝানোর পর তিনি স্বাক্ষর করেন। এরপর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় হাজী সেলিমকে গ্রেফতার দেখানো হয়।

এ বিষয়ে তার আইনজীবী শ্রী প্রাণ নাথ বলেন, আমার মক্কেল কথা বলতে পারেন না। কারাগারে খাবার খেতে পারেন না। কাউকে কোন কিছু বুঝাতে পারেন না। এই অভিমানে আমার ওপর রেগে গেছিলেন। এজন্য তিনি ওকালত নামায় স্বাক্ষর করতে চাচ্ছিলেন না। কিছুক্ষণ বুঝানোর পর তিনি স্বাক্ষর করেন। তাকে বলেছি, সিস্টেমের বাইরে তো কিছু করতে পারব না।

তিনি আরও বলেন, আমার মক্কেলকে ১৯ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে। এখনো ১০ দিনের রিমান্ড পেন্ডিং রয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ২১ জুলাই দুপুর আড়াইটায় যাত্রাবাড়ী থানাধীন ফুটওভার ব্রিজ নিচে ছাত্রজনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন সাজেদুর রহমান ওমর। 

পরে বিকেলে আসামিদের আক্রমণে মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট মারা যান। এ ঘটনায় গত ৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা হয়।

Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: