শিল্পকলার আয়োজনে সারা দেশে বর্ণিল অনুষ্ঠানমালা

নিজস্ব প্রতিনিধি

সাহিত্য

নববর্ষ উপলক্ষে আজ (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’য় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় প্রথমবারের মতো ২৮টি

2025-04-14T01:36:51+00:00
2025-04-14T01:36:51+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সাহিত্য
শিল্পকলার আয়োজনে সারা দেশে বর্ণিল অনুষ্ঠানমালা
বাংলা নববর্ষ ১৪৩২
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১:৩৬ এএম 
ছবি : সংগৃহীত
নববর্ষ উপলক্ষে আজ (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’য় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় প্রথমবারের মতো ২৮টি ভিন্ন জাতি-গোষ্ঠীর মানুষ বর্ণিল সাজে অংশগ্রহণ করবেন। অংশগ্রহণকারী জাতি-গোষ্ঠীর মধ্যে রয়েছে বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, লুসাই, পাংখোয়া, বম, ম্রো, রাখাইন, খুমি, বানাই, সাঁওতাল, ওঁরাও, তুরী, মাহালি, মালপাহাড়িয়া, কোল, মাহাতো, মুন্ড রাজোয়াড়, মণিপুরী, খাসিয়া, চা-জনগোষ্ঠী, গারো, হাজং, কোচ ও মালো। এ ছাড়াও শোভাযাত্রায় দুই শতাধিক ব্যান্ড মিউজিশিয়ানস অংশগ্রহণ করবেন এবং বিশ্বের শান্তি কামনায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সম্মিলিতভাবে গান পরিবেশিত হবে।

এ ছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের কারিগরি সহায়তায় এবং বাংলাদেশ জাতীয় সংসদ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহযোগিতায় ‘ড্রোন শো’ ও ‘নববর্ষ কনসার্ট’ আয়োজন করা হবে। আজ সোমবার বেলা ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউতে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে।

নববর্ষের কনসার্টে শুরুতেই পারফরম্যান্স করবে বেসিক গিটার লার্নিং স্কুল, বান্দরবান। এরপর গারো জাতি-গোষ্ঠীর ব্যান্ড এফ মাইনর ২টি সংগীত পরিবেশন করবে। সমবেত সংগীত ‘এসো হে বৈশাখ’ গানটি সব শিল্পীরা পরিবেশন করবেন। দুইটি একক সংগীত পরিবেশন করবেন মিঠুন চক্র এবং ‘দেওরা’সহ আরও একটি ঐতিহ্যবাহী পালা পরিবেশন করবেন ইসলামউদ্দিন পালাকার। এরপর দ্বৈত ও দুইটি একক সংগীত পরিবেশন করবেন রাকিব ও সাগর দেওয়ান এবং দুইটি দ্বৈত সংগীত পরিবেশন করবেন রাকিব ও আরজ আলী ওস্তাদ। ‘চলো নিরালায়’সহ তিনটি একক সংগীত পরিবেশন করবেন আতিয়া আনিশা, ‘মাঝে মাঝে তুমি এলে’, ‘মানুষ কেন এ রকম’ ও ‘গল্প না’ গান তিনটি পরিবেশন করবেন আহমেদ হাসান সানি এবং জুলাই আন্দোলনের গানসহ তিনটি গান পরিবেশন করবেন পারশা। এরপর ‘ব্যান্ড সংগীত’ পরিবেশন করবে অ্যাশেজ ব্যান্ড। এ ছাড়া সন্ধ্যা ৭টায় শুরু হবে আকর্ষণীয় ‘ড্রোন শো’।

অন্যদিকে আগামীকাল মঙ্গলবার বিকাল ৪টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালা মিলনায়তনে ব্যান্ডদল, নৃত্যদল, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী ও যন্ত্রশিল্পীদের সমন্বয়ে ‘বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান’ আয়োজন করা হবে। অনুষ্ঠানে সমবেত যন্ত্রবাদন ও সমবেত সংগীত পরিবেশন করবেন শিল্পকলা একাডেমির যন্ত্রশিল্পী এবং কণ্ঠশিল্পীবৃন্দ। সমবেত নৃত্য পরিবেশন করবে নান্দনিক নৃত্য সংগঠন, কায়া আশ্রম, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, স্বপ্ন ছোঁয়া সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা, শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ ও নবীন নৃত্যশিল্পীবৃন্দ। ব্যান্ড সংগীত পরিবেশন করবে বাংলা ফাইভ, সর্বনাম, অনিমেষ রায় ও তার দল এবং রে রে সংগঠন। এ ছাড়াও থাকবে একক সংগীত পরিবেশনা।

আগামী ১৯ এপ্রিল পর্যন্ত ৩০টি জেলায় ‘লোকনাট্য উৎসব’ আয়োজন করা হবে এবং ১৯ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ১২টি জেলায় ‘বৈশাখী অ্যাক্রোবেটিক প্রদর্শনী’ অনুষ্ঠিত হবে।


Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: