জনপ্রশাসনের সাবেক সচিবের ছেলের ৫৪ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী সদস্য মো. খাইরুল ইসলামের ছেলে মোরসালিন ইসলাম সৌরদীপের ইউনিয়ন

2025-04-15T19:05:35+00:00
2025-04-15T19:05:35+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
আইন-আদালত
জনপ্রশাসনের সাবেক সচিবের ছেলের ৫৪ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৭:০৫ পিএম 
ছবি: সংগৃহীত
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী সদস্য মো. খাইরুল ইসলামের ছেলে মোরসালিন ইসলাম সৌরদীপের ইউনিয়ন ব্যাংক পিএলসির একটি বিও শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। শেয়ারে ৫৪ কোটি ৮৪ লাখ ৮৬ হাজার টাকা রয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।  দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার এ আবেদন করেন। এতে বলা হয়, মো. খাইরুল ইসলামের বিরুদ্ধে জাল-জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ভুয়া সস্পত্তি জামানত হিসেবে মর্টগেজ দিয়ে বেসিক ব্যাংকের কাওরান বাজার শাখা থেকে ১০ কোটি টাকা ঋণ গ্রহণ করে আত্মসাতের অভিযোগের অনুসন্ধান চলছে।


অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তৎকালীন প্রধানমন্ত্রীর সহকারী একাত্ম সচিব-১ হিসেবে ক্ষমতার অপব্যবহার করে অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার অনুসারে প্রতি জন ঋণগ্রহীতাকে গৃহ ঋণ বাবদ সর্বোচ্চ এক কোটি টাকা ঋণ প্রদান করার বিধান থাকলেও তার নাবালক সন্তান রওশন শিপারিন মেঘমালা ও মোরসালিন ইসলাম সৌরদীপের নামে দুই কোটি টাকা করে চার কোটি টাকা ঋণ গ্রহণ করেন। পরবর্তীতে নিজ নামে হিসাবে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন। 

এ অবস্থায় মোরসালিন ইসলাম সৌরদীপের শেয়ার জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন।


  বিষয়:   জনপ্রশাসন মন্ত্রণালয়  দুদক  আদালত 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: