কুবিতে ভর্তি পরীক্ষা শুরু ১৯ এপ্রিল, মানতে হবে যেসব নির্দেশনা

কুবি প্রতিনিধি

শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভর্তি পরীক্ষার বিভিন্ন নির্দেশনা প্রদানের জন্য সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেখানে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন নির্দেশনা

2025-04-15T23:29:20+00:00
2025-04-15T23:29:20+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
কুবিতে ভর্তি পরীক্ষা শুরু ১৯ এপ্রিল, মানতে হবে যেসব নির্দেশনা
কুবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১১:২৯ পিএম 
কুবিতে ভর্তি পরীক্ষা বিষয়ে সংবাদ সম্মেলন। ছবি : সময়ের আলো
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভর্তি পরীক্ষার বিভিন্ন নির্দেশনা প্রদানের জন্য সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেখানে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল পাঁচটার দিকে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, উপ উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.  মো. সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম এবং রেজিস্টার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

সংবাদ সম্মেলনে পরীক্ষার্থীদের জন্য যেসব নির্দেশনা দেওয়া হলো -

১. পরীক্ষার্থীদের এক ঘণ্টা আগে কেন্দ্রে এবং ৩০ মিনিট আগে পরীক্ষার হলরুমে প্রবেশ করতে হবে। নির্দিষ্ট সময়ের পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

২. পরীক্ষার্থীরা কোনো ইলেক্ট্রনিক ডিভাইস বা ব্যাগ, বই, কাগজ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। তবে, ব্যাগ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করলেও রুমের এক কোণায় রেখে পরীক্ষা দিতে হবে। 

৩. রোল নাম্বার ও সেট কোডে কোনো প্রকার ঘষামাজা বা কাটাকাটি করলে বাতিল বলে গণ্য হবে।

৪. পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করতে পারবেন না। 

৫. উত্তরপত্রে দেওয়া নির্দেশাবলি মনোযোগ দিয়ে অনুসরণ করতে হবে। 

৬. পরীক্ষার্থীদের কান ও মুখমণ্ডল চেক করা হবে। মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে নারী শিক্ষক চেক করবেন। 

৭. প্রতি ৫টি পরীক্ষার হলের দায়িত্বে থাকবেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। 
 
উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল সকাল দশটায় সি ইউনিট, বিকাল তিনটায় এ ইউনিট এবং ২৫ এপ্রিল বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: