ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার ভরিতে ৩ হাজার ৩৩ টাকা বাড়িয়ে সবথেকে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি

2025-04-16T20:20:43+00:00
2025-04-16T20:33:19+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
অর্থনীতি
ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৮:২০ পিএম  আপডেট: ১৬.০৪.২০২৫ ৮:৩৩ পিএম  (ভিজিট : ১০৭৭)
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ছবি: সংগৃহীত
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার ভরিতে ৩ হাজার ৩৩ টাকা বাড়িয়ে সবথেকে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল (বৃহস্পতিবার ১৭ এপ্রিল) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
 

বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ৬৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩৫ হাজার ১৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১১ হাজার ৬৫৯ টাকা।

এর আগে, সবশেষ গত ১৩ এপ্রিল দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ৩৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৬২ হাজার ১৭৬ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।


এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৪ হাজার ৮০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩২ হাজার ৬৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯ হাজার ৫৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল গত ১৪ এপ্রিল থেকে।

এদিকে সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫৮৬ টাকায়।



  বিষয়:   সোনা  দাম  বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন  বাজুস  ইতিহাসে সর্বোচ্চ 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: