শুক্রবার রাজধানীর যেসব এলাকায় ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বসুন্ধরা আবা‌সিক এলাকাস্থ গ্রামীণফোন প্রধান কার্যালয়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় এলাকাসহ রাজধানীর কয়েকটি এলাকায় শুক্রবার (১৮ এপ্রিল) ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না।বৃহস্পতিবার

2025-04-17T12:12:21+00:00
2025-04-17T12:19:07+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
শুক্রবার রাজধানীর যেসব এলাকায় ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ১২:১২ পিএম  আপডেট: ১৭.০৪.২০২৫ ১২:১৯ পিএম
রাজধানীতে বেশ কিছু এলাকায় ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না শুক্রবার। ছবি: সংগৃহীত
বসুন্ধরা আবা‌সিক এলাকাস্থ গ্রামীণফোন প্রধান কার্যালয়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় এলাকাসহ রাজধানীর কয়েকটি এলাকায় শুক্রবার (১৮ এপ্রিল) ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

 
এতে বলা হয়, শুক্রবার সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৪ ঘণ্টা রাজধানীর বসুন্ধরা আবা‌সিক এলাকাস্থ গ্রামীণফোন প্রধান কার্যালয়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনিক হোটেল, যুক্তরাষ্ট্র দূতাবাস, অনন্ত এনার্জি রিসোর্স, পিনাকল পাওয়ার, প্রগতি সিএনজিসহ কাওলাস্থ বলাকা ভবন থেকে শাহাজাদপুর সুবাস্তু টাওয়ার পর্যন্ত সব শিল্প, বাণিজ্যিক ও ক্যাপটিভ শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
 
 
এছাড়া, নিকুঞ্জ, খিলক্ষেত, বারিধারা, বসুন্ধরা আবাসিক এলাকা, কুড়িল, জগন্নাথপুর, কালাচাঁদপুর, বারিধারা আবাসিক এলাকা ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
 
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।



  বিষয়:   রাজধানী  গ্যাস থাকবে না  গ্যাসের স্বল্পচাপ  তিতাস গ্যাস কর্তৃপক্ষ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: