স্ত্রীসহ রাজউকের সাবেক চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আদালত প্রতিবেদক

আইন-আদালত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সদ্য সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার এবং তার স্ত্রী গাজী রেবেকা রওশনের

2025-04-17T17:39:31+00:00
2025-04-17T17:39:31+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
স্ত্রীসহ রাজউকের সাবেক চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৫:৩৯ পিএম 
রাজউক-এর সদ্য সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান। ফাইল ছবি
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সদ্য সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার এবং তার স্ত্রী গাজী রেবেকা রওশনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

এদিন দুদকের পরিচালক আবুল হাসনাত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। 
আবেদনে বলা হয়, ছিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে নিজ নামে, পরিবারের অন্য সদস্যদের নামে জ্ঞাতআয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অভিযোগ সংশ্লিষ্টরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: