রাজধানীর খিলক্ষেত থেকে কুড়িল-বসুন্ধরামুখী সড়ক টানা ২৯ ঘণ্টা বন্ধ থাকবে। এমআরটি লাইন-১ এর ইউটিলিটি স্থানান্তর কাজের জন্য এ সড়ক বন্ধের নির্দেশ দিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
এ সময় বিকল্প পথ ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল এই তথ্য জানায়।
এতে বলা হয়, এমআরটি লাইন-১ এর ইউটিলিটি স্থানান্তর কাজের জন্য ১৭ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে ১৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত (মোট ২৯ ঘণ্টা) খিলক্ষেত থেকে কুড়িল ও বসুন্ধরা অভিমুখী যান চলাচল বন্ধ থাকবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময় বিকল্প হিসেবে রেডিসন হোটেলের সম্মুখে ইউটার্ন করে কুড়িল ফ্লাইওভার অথবা অন্য বিকল্প সড়ক ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।