দুই দাবিতে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর মামলা প্রত্যাহারসহ দুই দাবিতে মশাল মিছিল করেছে বাম ছাত্রসংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোট।শুক্রবার (১৮ এপ্রিল)

2025-04-18T23:42:58+00:00
2025-04-18T23:42:58+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
দুই দাবিতে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ১১:৪২ পিএম 
বাম ছাত্রসংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল। ছবি: সময়ের আলো।
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর মামলা প্রত্যাহারসহ দুই দাবিতে মশাল মিছিল করেছে বাম ছাত্রসংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোট।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এ মশাল মিছিল শুরু করে তারা। 

মিছিলটি টিএসসি পায়রা চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ফের রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এসময় ‘কুয়েটে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘ব্যারাকের সেনাবাহিনী, ব্যারাকে ফিরে যা’, ‘কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘চবিতে বহিষ্কার, প্রত্যাহার করতে হবে’, ‘কুয়েটের মামলা, প্রত্যাহার করতে হবে’সহ নানা স্লোগান দেন তারা।

সমাবেশ থেকে কুয়েটের আন্দোলনকারী শিক্ষার্থীদের মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং উপাচার্যের পদত্যাগের দাবি জানানো হয়। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করার দাবিও জানানো হয়।


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: