জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বে মো. আমিনুল আক্তার

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়েছে উপাচার্যের দফতরের পরিচালক এবং সচিব মো. আমিনুল আক্তারকে। উপাচার্যের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)

2025-04-19T22:21:02+00:00
2025-04-19T22:21:02+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
শিক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বে মো. আমিনুল আক্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১০:২১ পিএম   (ভিজিট : ৩৪৮)
মো. আমিনুল আক্তার। ছবি: সংগৃহীত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়েছে উপাচার্যের দফতরের পরিচালক এবং সচিব মো. আমিনুল আক্তারকে। উপাচার্যের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ কামাল হাছান স্বাক্ষরিত অফিস আদেশে আমিনুল আক্তারকে এ দায়িত্ব দেওয়া হয়। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের ছুটিকালীন সময়ে ভাইস চ্যান্সেলর মহোদয়ের দফতরের পরিচালক মো. আমিনুল আক্তার তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেজিস্ট্রার-এর দায়িত্ব পালন করবেন।

মো. আমিনুল আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ডাকসু ছাত্র সংসদের সাবেক  ছাত্রনেতা উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে নিজেকে জড়িত রেখেছেন।


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: