চবির অপহৃত ৫ শিক্ষার্থীকে অবিলম্বে উদ্ধারের দাবি গণতান্ত্রিক ছাত্র জোটের

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

খাগড়াছড়ি সদর থেকে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে অবিলম্বে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে বাম ছাত্র সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোট।রোববার

2025-04-20T21:32:55+00:00
2025-04-20T21:32:55+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
চবির অপহৃত ৫ শিক্ষার্থীকে অবিলম্বে উদ্ধারের দাবি গণতান্ত্রিক ছাত্র জোটের
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ এপ্রিল, ২০২৫, ৯:৩২ পিএম 
ছবি : সংগৃহীত
খাগড়াছড়ি সদর থেকে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে অবিলম্বে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে বাম ছাত্র সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোট।

রোববার (২০ এপ্রিল) বিকেলে জোটের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী।

শিক্ষার্থীদের ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে বিবৃতিতে জোটটি বলছে,  ঘটনার ৪ দিন অতিবাহিত হওয়ার পর তাদের খোঁজ পাওয়া যায়নি বলে জানা গেছে। আমরা প্রতিটি নাগরিকের নিরাপত্তার নিশ্চয়তা চাই।

এ ঘটনায় ‘উদ্বেগ’জানিয়ে বিবৃতিতে বলা হয়, পাহাড়ে এর আগেও 'রাষ্ট্রীয় মদদে' বহু অপহরণ এবং হত্যার ঘটনা ঘটেছে। খাগড়াছড়ি সদরে প্রকাশ্য দিবালোকে ব্রাশফায়ার করে ৬ জনকে হত্যা, সাবেক ছাত্র নেতা মিঠুন চাকমাকে হত্যা, বিপুল চাকমাসহ ৪ ছাত্র-যুব নেতাকে হত্যার ঘটনাসহ এ ধরনের কোন ঘটনারই তদন্ত এবং বিচার নিশ্চিত হয়নি। এর ফলে এরকম অপরাধকর্ম বারবার সংঘটিত হচ্ছে বলে আমরা মনে করি।

বিবৃতিতে জোটের নেতারা অবিলম্বে উক্ত শিক্ষার্থীদেরকে পরিবারের নিকট ফিরিয়ে দেয়ার জোর আহ্বান জানান।

বিবৃতিতে স্বাক্ষর করেন–গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অমল ত্রিপুরা এবং বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সভাপতি (ভারপ্রাপ্ত) তাওফিকা প্রিয়া।




Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: