আমু-আনিসুল-শাজাহানসহ ৭ জন নতুন মামলায় গ্রেফতার

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর কয়েকটি থানার পৃথক মামলায় আওয়ামী প্রেসিডিয়াম সদস্য আমীর হোসেন আমু, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক,

2025-04-21T14:15:40+00:00
2025-04-21T14:19:20+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
আমু-আনিসুল-শাজাহানসহ ৭ জন নতুন মামলায় গ্রেফতার
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ২:১৫ পিএম  আপডেট: ২১.০৪.২০২৫ ২:১৯ পিএম
আমীর হোসেন আমু, আনিসুল হক, শাজাহান খান। ছবি : সংগৃহীত
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর কয়েকটি থানার পৃথক মামলায় আওয়ামী প্রেসিডিয়াম সদস্য আমীর হোসেন আমু, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌমন্ত্রী শাজাহান খানসহ ৭ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানির জন্য ২১ এপ্রিল দিন ধার্য করেন। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গ্রেফতার দেখানো অপর আসামিরা হলেন- সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির দিলীপ কুমার আগারওয়াল ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। 

জানা যায়, রাজধানীর শাহবাগ থানাধীন এলাকায় ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় আমীর হোসেন আমু, শাজাহান খান, একই থানাধীন পলিটেকনিক শিক্ষার্থী ইসমাইল হোসেন রাব্বি হত্যা মামলায় আনিসুল হক, জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া রাজধানীর মিরপুর থানার এক মামলায় কামাল আহমেদ মজুমদার ও শেরে বাংলা নগর থানার এক মামলায় দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেফতার দেখানো হয়েছে।


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: