এবার কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে চবি বাগছাসের অনশন

চবি প্রতিনিধি

শিক্ষা

এবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসির পদত্যাগের দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) চট্টগ্রাম

2025-04-23T21:38:47+00:00
2025-04-23T22:04:50+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
এবার কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে চবি বাগছাসের অনশন
চবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৯:৩৮ পিএম  আপডেট: ২৩.০৪.২০২৫ ১০:০৪ পিএম
কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন বাগছাসের চবি শাখার ৭ সদস্য। ছবি: সময়ের আলো
এবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসির পদত্যাগের দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার (চবি) ৭ সদস্য।

বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে অনশনে বসেন তারা।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে অনশনকারী শিক্ষার্থীরা হলেন, লোক প্রশাসন বিভাগের আশরাফ চৌধুরী, ইংরেজি বিভাগের নওশিন তাবাসসুম যূথী, ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের মোহাম্মদ ইসমাইল, আরবি বিভাগের ফুয়াদ হোসেন ও তানভীর হোসেন অন্তু, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মেহেদী হাসান, ইতিহাস বিভাগের উৎস মাহমুদ।

অনশনকারী নওশীন তাবাসসুম যূথী বলেন, গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা সাতজন আজকে অনশনে বসেছি। আমরা সবাই জানি কীভাবে কুয়েটে শিক্ষার্থীদের হেনস্তা করা হয়েছে। তাদের অনেকের খুবই শোচনীয় অবস্থা। তাই আমাদের প্রত্যেকের একটাই দাবি ভিসি মাসুদের পদত্যাগ। 

অনশনরত বাগছাস কর্মী মেহেদী হাসান বলেন, কুয়েটের ভিসি মাসুদ যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করছে ততক্ষণ পর্যন্ত আমাদের আমরণ অনশন চলবে। আমাদের শিক্ষার্থীদের ওপর অবিচার করার কারণে আমরা ভিসি মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাশাপাশি কুয়েট শিক্ষক সমিতিসহ যারা ভিসি মাসুদের পেছনে থেকে কলকাঠি নাড়ছে তাদের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে কুয়েট ক্যাম্পাসে বহিরাগত ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অনেক শিক্ষার্থী আহত হন। ১৪ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্তের কথা জানায় কর্তৃপক্ষ। এ ঘটনায় শিক্ষার্থীরা আমরণ অনশন চালিয়ে যাচ্ছে।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: