আজ শিক্ষা মন্ত্রণালয় বরাবর ‘মার্চ’ করবে গণতান্ত্রিক ছাত্রসংসদ

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের এক দফা দাবির প্রতি সংহতি জানিয়ে আমরণ অনশন কর্মসূচী স্থগিত করেছে বাংলাদেশ

2025-04-24T00:10:48+00:00
2025-04-24T00:25:13+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
আজ শিক্ষা মন্ত্রণালয় বরাবর ‘মার্চ’ করবে গণতান্ত্রিক ছাত্রসংসদ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১২:১০ এএম  আপডেট: ২৪.০৪.২০২৫ ১২:২৫ এএম
প্রতীকী ছবি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের এক দফা দাবির প্রতি সংহতি জানিয়ে আমরণ অনশন কর্মসূচী স্থগিত করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এর পরিবর্তে বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ২ টায় শিক্ষা মন্ত্রণালয় বরাবর মার্চ করবে সংগঠনটি। 

বুধবার (২৩ জুলাই) রাতে গণতান্ত্রিক ছাত্রসংসদের মুখপাত্র আশরেফা খাতুন এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচী জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েটের অনশনরত শিক্ষার্থীদের সাথে আজকে সারাদিন প্রহসন করেছে ইন্টেরিমের শিক্ষা উপদেষ্টা এবং ইউজিসি। মুমুর্ষ অবস্থায় থাকা শিক্ষার্থীদের দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এখন পর্যন্ত ভিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। প্রতিমুহূর্তে কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এবং ভিসি মাসুদ প্রকাশ্যে পদত্যাগ না করার ঘোষণা দেয়ার পরেও তার বিরুদ্ধে সরকার কোনপ্রকার ব্যবস্থা গ্রহণ করেনি। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণতান্ত্রিক ছাত্রসংসদের আহবানে রাজু ভাস্কর্যের পাদদেশে এবং সারাদেশে আমরণ অনশনে বসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা এবং থানা ইউনিট। কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মোফাজ্জল হোসেন সাদাত সহ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের বিভিন্ন ইউনিটের অনেক নেতারা  'হসপিটালাইজড' হয়েছেন। এই পর্যায়ে রাষ্ট্র শিক্ষার্থীদের জীবনের ব্যাপারে উদাসীনতা প্রকাশ পেয়েছে, যা আমাদের ব্যথিত করেছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৫২ ঘন্টায় অন্তর্বর্তীকালীন সরকার প্রমাণ করেছে শিক্ষার্থীদের জীবন তাদের কাছে গুরুত্বপূর্ণ নয় বরং তাদের গদিই তাদের কাছে গুরুত্বপূর্ণ। অতএব আমরা আমাদের জীবন বিপন্ন না করে তাদের সবচেয়ে আকাঙ্খিত গদিকে চ্যালেঞ্জ করবো।

এমএইচআর


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: