সাবেক মন্ত্রী ইমরান আহমদের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ও সাবেক এমপি ইমরান আহমদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও

2025-04-30T19:34:23+00:00
2025-04-30T19:34:23+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
সাবেক মন্ত্রী ইমরান আহমদের বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৭:৩৪ পিএম 
সাবেক এমপি ইমরান আহমদ। পুরোনো ছবি
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ও সাবেক এমপি ইমরান আহমদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান। 

তিনি বলেন, ৯০ লাখ ৬৭ হাজার ৪৯৫ টাকার অবৈধ সম্পদ ও ৫টি ব্যাংক হিসাবে ৬ কোটি ৪ লাখ ১৩ হাজার ৪৮৪ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ইমরান আহমদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 


সিলেট-৪ আসনের পাঁচবার সংসদ সদস্য হয়েছেন ইমরান আহমদ। ২০১৮ সালে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরের বছর তাকে ওই মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়।

গত বছরের ২০ অক্টোবর রাতে রাজধানীর বনানী থেকে ইমরান আহমদকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন রাজধানীর পল্টন থানায় মানব পাচার প্রতিরোধ আইনে দায়ের করা একটি মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

এসটিও


  বিষয়:   দুদক  দুর্নীতি  মামলা  সাবেক মন্ত্রী ইমরান আহমদ 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: