তিন দিনে হজে গেছেন ১৩১৯১ জন, একজনের মৃত্যু

সময়ের আলো ডেস্ক

জাতীয়

গত তিন দিনেহজ পালনের উদ্দেশ্যেমক্কা ও মদিনায় পৌঁছেছেন১৩ হাজার ১৯১ জন (ব্যবস্থাপনা সদস্যসহ)। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৩৮

2025-05-02T10:52:02+00:00
2025-05-02T11:03:47+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
তিন দিনে হজে গেছেন ১৩১৯১ জন, একজনের মৃত্যু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ১০:৫২ এএম  আপডেট: ০২.০৫.২০২৫ ১১:০৩ এএম
এবার বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন ৮৭ হাজার ১০০ জন। ছবি: সংগৃহীত
গত তিন দিনে হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় পৌঁছেছেন ১৩ হাজার ১৯১ জন (ব্যবস্থাপনা সদস্যসহ)।  এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৩৮ জন। আর বেসরকারিভাবে গেছেন ৯ হাজার ৪৫৩ জন। 

এ সময়কালে একজন হজযাত্রী মারা গেছেন। মারা যাওয়া হজযাত্রীর নাম খলিলুর রহমান। বাংলাদেশ হজ ব্যবস্থাপনা থেকে এ তথ্য জানানো হয়েছে।


সূত্র জানায়, গত ২৯ এপ্রিল থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট। এ পর্যন্ত ৩২টি ফ্লাইটে ১৩ হাজার ১৯১ জন হজযাত্রী মক্কা ও মদিনায় পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সংখ্যা ১৪টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৯টি। 

এছাড়া ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৯টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৫ হাজার ৮১১ জন হজযাত্রী। ৩ হাজার ৫৭৪ জন হজযাত্রী পরিবহন করেছে সৌদি এয়ারলাইন্স। ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৩ হাজার ৮০৬ জন হজযাত্রী।

এবার বাংলাদেশ থেকে পবিত্র হজ পালন করতে যাচ্ছেন ৮৭ হাজার ১০০ জন।

এসটিও


  বিষয়:   হজ  মৃত্যু  হজের খবর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: