পত্রিকার টেন্ডার বিজ্ঞপ্তি কেটে আইনজীবীকে দিলেন হাজী সেলিম

আদালত প্রতিবেদক

আইন-আদালত

কারাগারে দেওয়া পত্রিকায় প্রকাশিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জাহাজের টেন্ডার সংক্রান্ত বিজ্ঞপ্তির কাগজ কেটে আদালতে নিয়ে আসেন সাবেক সংসদ

2025-05-05T14:21:04+00:00
2025-05-05T14:21:04+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
পত্রিকার টেন্ডার বিজ্ঞপ্তি কেটে আইনজীবীকে দিলেন হাজী সেলিম
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ২:২১ পিএম 
ছবি: সংগৃহীত
কারাগারে দেওয়া পত্রিকায় প্রকাশিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জাহাজের টেন্ডার সংক্রান্ত বিজ্ঞপ্তির কাগজ কেটে আদালতে নিয়ে আসেন সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। কাগজের অংশ তার আইনজীবী শ্রী প্রাণ নাথের কাছে দেন।

সোমবার (৫ মে) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর শাহবাগ থানার এক মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেফতার দেখানোর জন্য সকাল ১০টা ১০ মিনিটের দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এদিন অন্যান্য আসামিদের সাথে তাকে কাঠগড়ায় তোলা হয়। 

এ সময় তার হাতে পত্রিকার একটি পৃষ্ঠা দেখা যায়। এরপর  সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এক পুলিশ সদস্য পত্রিকার পৃষ্ঠাটি হাজী সেলিমের হাত থেকে নিতে গেলে চিৎকার করে ওঠেন হাজী সেলিম। বাকশক্তি হারিয়ে ফেলা হাজী সেলিম তখন পুলিশ সদস্যকে উদ্দেশ্য করে চিৎকার করতে থাকেন। পরে আইনজীবীর মধ্যস্থতায় শান্ত হন তিনি। এরপর কাগজের অংশ তার আইনজীবী শ্রী প্রাণ নাথের কাছে পৌঁছে দেন। 

আইনজীবী শ্রী প্রাণ নাথ বলেন, আমার মক্কেল কারাগারে ডিভিশন পেয়েছেন। এজন্য তাকে পত্রিকা দেওয়া হয়। তিনি পত্রিকা পড়তে গিয়ে জাহাজের টেন্ডার সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে পান। যেহেতু তার জাহাজ রয়েছে, সেটার খোঁজ-খবর নিতেই তিনি পত্রিকার বিজ্ঞপ্তি কেটে নিয়ে আসেন।


এরপর মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখানোর শুনানি শুরু হয়। এসময় রাষ্ট্র পক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী উপস্থিত ছিলেন। 

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর এজলাস থেকে হাজী সেলিমকে নামিয়ে হাজতখানার দিকে নিয়ে যাওয়ার সময়েও পুলিশের সঙ্গে ফের চিৎকার-চেঁচামেচিতে লিপ্ত হন তিনি। পরে শান্ত হলে ধীরে ধীরে এজলাস থেকে নামিয়ে হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয় তাকে। 

আরআর


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: