বাজারে এলো “৩-প্লাই বসুন্ধরা টয়লেট টিস্যু”

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা টিস্যু তাদের নতুন পণ্য “৩-প্লাই বসুন্ধরা টয়লেট টিস্যু” এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।

2025-05-08T12:12:21+00:00
2025-05-08T12:24:29+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
অর্থনীতি
বাজারে এলো “৩-প্লাই বসুন্ধরা টয়লেট টিস্যু”
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১২:১২ পিএম  আপডেট: ০৮.০৫.২০২৫ ১২:২৪ পিএম
নতুন পণ্য ‘‘৩-প্লাই বসুন্ধরা টয়লেট টিস্যু’’র উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা। ছবি: সংগৃহীত
দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা টিস্যু তাদের নতুন পণ্য “৩-প্লাই বসুন্ধরা টয়লেট টিস্যু” এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। রাজধানীর বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্সের লেভেল-৫ এর ট্রেনিং হলে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নতুন এই টয়লেট টিস্যুটি তিনটি স্তরে (৩-প্লাই) প্রস্তুত করা হয়েছে, যা অতিরিক্ত মসৃণতা, দৃঢ়তা এবং শোষণ ক্ষমতা নিশ্চিত করে। আধুনিক জীবনের স্বাস্থ্যবিধি ও আরামের কথা মাথায় রেখে এটি প্রিমিয়াম মানের একটি পণ্য হিসেবে বাজারে আনা হয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চিফ সেলস অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান, জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলাউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ইমরানুল কবিরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, “বসুন্ধরা টয়লেট টিস্যু ৩-প্লাই” টিস্যু বাজারে নতুন একটি মানদণ্ড স্থাপন করবে এবং প্রতিদিনের ব্যবহারে ভোক্তাদের গুণগত ও আরামদায়ক অভিজ্ঞতা দেবে।

এসটিও


  বিষয়:   বসুন্ধরা টয়লেট টিস্যু  ৩-প্লাই 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: