ভিসা বাতিল করতে পারবেন হজযাত্রীরা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

কোনো হজযাত্রী যদি হজের ভিসা বাতিল করতে চান, তিনি বাতিল করতে পারবেন।বৃহস্পতিবার (৮ মে) এজেন্সিগুলোর কাছে ধর্ম মন্ত্রণালয়ের পাঠানো একটি

2025-05-09T11:40:35+00:00
2025-05-09T11:40:35+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
জাতীয়
ভিসা বাতিল করতে পারবেন হজযাত্রীরা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ১১:৪০ এএম 
মক্কার কাবা ঘরে তাওয়াফ করছেন হাজিরা। ছবি: ইনসাইড দ্য হারামইন
কোনো হজযাত্রী যদি হজের ভিসা বাতিল করতে চান, তিনি বাতিল করতে পারবেন। 

বৃহস্পতিবার (৮ মে) এজেন্সিগুলোর কাছে ধর্ম মন্ত্রণালয়ের পাঠানো একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

উপসচিব মামুন আল ফারুকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সৌদি ই-হজ সিস্টেমে ২০২৫ সালের হজে ভিসা সম্পন্ন হওয়া হজযাত্রীর ভিসা বাতিলের অপশন চালু হয়েছে। এ সুযোগ দেওয়ার ফলে কোনো হজযাত্রীর ভিসা বাতিলের প্রয়োজন হলে তা বাতিল করা যাবে। তবে ভিসা বাতিলকারী হজযাত্রীর কাছ থেকে ভিসা ফি ও ইলেকট্রনিক সার্ভিস ফি বাবদ প্রদত্ত ৩৬০ সৌদি রিয়াল সমপরিমাণ অর্থ কর্তনযোগ্য হবে। বিষয়টি হজযাত্রী ও হজ এজেন্সিসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অবহিত করা হলো।


এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন। 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হবে। 

আরআর


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: