হত্যা মামলায় কারাগারে আইভী

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াত আইভীকে কারাগারে পাঠানো হয়েছে।শুক্রবার (৯

2025-05-09T11:07:51+00:00
2025-05-09T11:10:51+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
হত্যা মামলায় কারাগারে আইভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ১১:০৭ এএম  আপডেট: ০৯.০৫.২০২৫ ১১:১০ এএম
হত্যা মামলায় কারাগারে আইভী। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াত আইভীকে কারাগারে পাঠানো হয়েছে। 

শুক্রবার (৯ মে) সকালে সিদ্ধিরগঞ্জ থানার মিনারুল হত্যা মামলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে উপস্থিত করা হলে আদালত তাকে কারাগারে পাঠান।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান। 

এর আগে শুক্রবার ভোরে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করে পুলিশ।


আইভীকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা কার্যালয়ে যাওয়ার সময় তাকে বহনকারী পুলিশ ভ্যানে হামলা চালায় দুর্বৃত্তরা। সকাল সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের কালির বাজার মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় র‌্যাব ও পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও পটকা বিস্ফোরণ হয়।

আরআর



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: