মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তটিনী

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন।রোববার (১১ মে) চট্টগ্রামে ঈদের একটি নাটকের শুটিং করছিলেন তিনি। সেখানেই

2025-05-12T10:38:17+00:00
2025-05-12T10:38:17+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
বিনোদন
মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তটিনী
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ১০:৩৮ এএম   (ভিজিট : ৬৭৪)
জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ছবি : সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন।

রোববার (১১ মে) চট্টগ্রামে ঈদের একটি নাটকের শুটিং করছিলেন তিনি। সেখানেই আহত হয়েছেন দর্শকপ্রিয় এ অভিনেত্রী।

এ তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তটিনীর সহশিল্পী অভিনেতা তৌসিফ মাহবুব। তিনি জানান, ঈদের একটি নাটকের শুটিং চলছিল। সেখানে মাথায় আঘাত পেয়েছেন তটিনী। পরে হাসপাতালে নেয়া হয়েছে তাকে।

তৌসিফ মাহবুব বলেন, চট্টগ্রামে আমরা ঈদের জন্য একটি নাটকের শুটিং করছিলাম। আজ সন্ধ্যায় সেটের একটি লাইট স্ট্যান্ড তটিনীর মাথার ওপর পড়ে যায়। এতে আঘাত পেয়েছেন তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন তটিনী।

জানা গেছে, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে একটি বাংলাতো ‘মন মঞ্জিলে’ নামের একটি নাটকের শুটিং করছিলেন অভিনেত্রী তটিনী ও অভিনেতা তৌসিফ। সেখানে শুটিংয়ের সময় অসাবধানতাবশত থেকেই একটি লাইট স্ট্যাট তটিনীর মাথায় পড়ে। ফলে গুরুতর আঘাত পান তিনি। তারপর স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয় তাকে।

এএডি/


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: