ঢাবি ভিসির বাসভবনের সামনে অবস্থান ছাত্রদলের

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যার ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও

2025-05-15T12:29:23+00:00
2025-05-15T12:31:14+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
ঢাবি ভিসির বাসভবনের সামনে অবস্থান ছাত্রদলের
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১২:২৯ পিএম  আপডেট: ১৫.০৫.২০২৫ ১২:৩১ পিএম
ঢাবি ভিসির বাসভবনের সামনে অবস্থান ছাত্রদলের। ছবি : সময়ের আলো
সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যার ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় ছাত্রদল নেতাকর্মীদের হাতে কালো ব্যাজ ধারণ করে কর্মসূচি পালন করতে দেখা গেছে।

বৃহস্পতিবার (১৫ মে) বেলা সাড়ে ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নেয় সংগঠনটি। 

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা ছাড়াও কেন্দ্রীয় ছাত্রদল ও সংগঠনটির মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নিতে দেখা গেছে।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা 'আমাদের অঙ্গীকার, নিরাপদ ক্যম্পাস', 'আমার ভাই কবরে, খুনী কেন বাইরে', 'ফাসি ফাসি চাই, হত্যাকারীর ফাসি চাই', 'খুন হয়েছে আমার ভাই, খুনী তোদের রক্ষা নাই', 'সাম্য ভাইয়ের রক্ত, বৃথা যেত দিব না', 'ক্যাম্পাসে লাশ পড়ে, প্রশাসন কি করে'সহ নানা স্লোগান দেন।

সময়ের আলো/এএইচ


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: