ঢাবিতে ক্লাশ-পরীক্ষা বর্জন, একাডেমিক ভবনে তালা

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্যের মৃত্যুতে প্রশাসনের অর্ধবেলা শোক প্রত্যাখান করে পূর্ণ দিবস ক্লাশ-পরীক্ষা বর্জন ও ধর্মঘট পালন করছে বিশ্ববিদ্যালয়ের একদল

2025-05-15T13:06:27+00:00
2025-05-15T13:12:38+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
শিক্ষা
ঢাবিতে ক্লাশ-পরীক্ষা বর্জন, একাডেমিক ভবনে তালা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১:০৬ পিএম  আপডেট: ১৫.০৫.২০২৫ ১:১২ পিএম
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ও প্রশাসনিক ভবনে তালা। ছবি : সময়ের আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্যের মৃত্যুতে প্রশাসনের অর্ধবেলা শোক প্রত্যাখান করে পূর্ণ দিবস ক্লাশ-পরীক্ষা বর্জন ও ধর্মঘট পালন করছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। 

বৃহস্পতিবার (১৫ মে) ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এ কর্মসূচি পালন করছে। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও বাম ছাত্রসংগঠনসমূহের নেতাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বৃ্‌হস্পতিবার কোনো ক্লাস কিংবা পরীক্ষায় অংশগ্রহণ না করার এবং সকল প্রশাসনিক কর্মকান্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীদের। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিও জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার বেলা পৌনে ১টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা, কলা ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনে তালা দিয়েছেন তারা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ও প্রশাসনিক ভবনে তালা দেওয়ার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।

জাপানিজ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও মাস্টার দা সূর্য সেন হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবিদ উর রহমান মিশু সময়ের আলোকে বলেন, আমাদের দাবি দুটি। ভিসি ও প্রক্টরের পদত্যাগ ও নিরাপদ ক্যাম্পাসের দাবি৷ একইসাথে সাম্যকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ধর্মঘট শেষে আজ বিকাল ৫টায় অপরাজেয় বাংলার পাদদেশে ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশও করবেন তারা।

সময়ের আলো/এএইচ


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: