সালমান-আনিসুল-দীপু মনিসহ চারজন নতুন মামলায় গ্রেফতার

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বিভিন্ন থানার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক,

2025-05-19T15:38:23+00:00
2025-05-19T15:38:23+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
সালমান-আনিসুল-দীপু মনিসহ চারজন নতুন মামলায় গ্রেফতার
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৩:৩৮ পিএম 
পুরোনো ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বিভিন্ন থানার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামসহ চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন। 

এদিন দীপু মনি, কামরুল ইসলাম, সালমান এফ রহমান ও আনিসুল হককে একসঙ্গে আদালতে হাজির করে কাঠগড়ায় রাখা হয়। তারপর তাদের মাথার হেলমেট খুলে রাখা হয়। এরপর কাঠগড়ায় দাঁড়িয়ে হাসিমুখে নিজ আইনজীবীর সঙ্গে কথা বলতে থাকেন দীপু মনি। এসময় কাঠগড়ায় থাকা অন্য আসামিদের সঙ্গেও কথা বলেন তিনি। পরে বিচারক এজলাসে এলে তারা নীরব হয়ে যান।

এর মধ্যে দীপু মনি ও কামরুল ইসলামকে শাহবাগ থানার মো. মনির হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। আর সালমান এফ রহমান ও আনিসুল হককে কদমতলী থানার মাসুদ হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়।


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: