রাজউক ও বিজিবির সাবেক প্রধানের অ্যাকাউন্ট অবরুদ্ধ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান, তার স্ত্রী গাজী রেবেকা রওশন এবং সাবেক বিজিবিপ্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল

2025-05-20T02:41:01+00:00
2025-05-20T02:41:01+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
রাজউক ও বিজিবির সাবেক প্রধানের অ্যাকাউন্ট অবরুদ্ধ
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ২:৪১ এএম 
ছবি : সংগৃহীত
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান, তার স্ত্রী গাজী রেবেকা রওশন এবং সাবেক বিজিবিপ্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. সাফিনুল ও তার স্ত্রী সোমা ইসলামের ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৯ মে) দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এ আদেশ দেন।

দুদকের পরিচালক মো. আবুল হাসনাত এ আবেদন করেন। মো. ছিদ্দিকুরের ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধের আবেদনে উল্লেখ করা হয়, ছিদ্দিকুর রহমান ও তার স্ত্রীর নামে ১৩টি বিও হিসাবে বিপুল পরিমাণ শেয়ারের মালিকানা রয়েছে। এ ছাড়া বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট, এফডিআর ও সঞ্চয়পত্রে বিপুল অস্থাবর সম্পত্তি রয়েছে, যা উত্তোলন করে তারা বিদেশে পাচারের চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ অবরুদ্ধ প্রয়োজন।

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাফিনুলের ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন উল্লেখ করা হয়, তিনি ও তার স্ত্রী সোমা ইসলামের নামে সিটি ব্যাংক ও সোনালী ব্যাংকের এফডিআর, সঞ্চয় হিসাব ও চলতি হিসাবে মোট ৬ কোটি ২০ লাখ ৫ হাজার ৯৬৩ টাকা রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, এসব নগদায়ন করে স্থানান্তরের চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।

সময়ের আলো/এমএইচ


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: