পল্লবী থানার সাবেক ওসি হাসেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আদালত প্রতিবেদক

আইন-আদালত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসেম মিয়া ও তার স্ত্রী ফাতিমা রহমানের দেশত্যাগে

2025-05-20T17:14:02+00:00
2025-05-20T17:14:02+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
আইন-আদালত
পল্লবী থানার সাবেক ওসি হাসেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৫:১৪ পিএম 
মহানগর দায়রা জজ আদালত। পুরোনো ছবি
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসেম মিয়া ও তার স্ত্রী ফাতিমা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।

মঙ্গলবার (২০ মে) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এ আদেশ দেন।

এদিন দুদকের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আদেশ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ, হত্যা, সোনা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধান কার্য পরিচালনার জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। 


অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতিমা রহমান সপরিবারে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

অভিযোগ সংশ্লিষ্ট উল্লিখিত ব্যক্তিরা বর্তমানে পলাতক আছেন। তারা দেশত্যাগ করলে অভিযোগটি অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন আটকানো একান্ত প্রয়োজন।

এসটিও


  বিষয়:   পল্লবী থানা  সাবেক ওসি  দেশত্যাগ  নিষেধাজ্ঞা 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: