২০২০ সালের ভিডিও’কে আ.লীগের সাম্প্রতিক মিছিল বলে প্রচার: বাংলাফ্যাক্ট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

২০২০ সালের মিছিলের ভিডিও’কে আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল বলে প্রচারের বিষয়টি শনাক্ত করেছে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও

2025-05-20T18:15:16+00:00
2025-05-20T18:15:16+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
২০২০ সালের ভিডিও’কে আ.লীগের সাম্প্রতিক মিছিল বলে প্রচার: বাংলাফ্যাক্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬:১৫ পিএম 
ছবি: সংগৃহীত
২০২০ সালের মিছিলের ভিডিও’কে আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল বলে প্রচারের বিষয়টি শনাক্ত করেছে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। 

বাংলাফ্যাক্টের অনুসন্ধানে শনাক্ত হয়, ২০২০ সালের মিছিলের ভিডিও’কে আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিলের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে।


ফ্যাক্টচেকে শনাক্ত হয়, ভিডিওটি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাম্প্রতিক কোনো মিছিলের নয়। 

প্রকৃতপক্ষে, ২০২০ সালে কুষ্টিয়ায় শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রাজধানীর গুলিস্তানে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করে। ওই ঘটনার ভিডিওকে গত ১৮ মে’র ভিডিও দাবিতে ফেসবুকে ভুয়া লাইভ স্ট্রিমের মাধ্যমে প্রচার করা হয়েছে।

এসটিও



  বিষয়:   আওয়ামী লীগ  মিছিল  প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ  পিআইবি  বাংলাফ্যাক্ট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: