ঢাবি প্রক্টর অফিসের সামনে শিক্ষার্থীদের অবস্থান

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং

2025-05-21T16:56:49+00:00
2025-05-21T18:31:39+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
ঢাবি প্রক্টর অফিসের সামনে শিক্ষার্থীদের অবস্থান
সাম্য হত্যার বিচার দাবি
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৪:৫৬ পিএম  আপডেট: ২১.০৫.২০২৫ ৬:৩১ পিএম
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে অবস্থান কর্মসূচী পালন করেছে একদল শিক্ষার্থী। ছবি: সময়ের আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার, বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে অবস্থান কর্মসূচী পালন করেছে একদল শিক্ষার্থী। 

বুধবার (২১ মে) বিকাল ৩ টা থেকে ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচী পালন করছে ছাত্রদল ও বাম ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা।

এ সময় ‘এক দুই তিন চার, প্রক্টর তুই গদি ছাড়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘সাম্যের রক্ত, বৃথা যেতে দিব না’, ‘সাইফুদ্দিনের কতগুন, ৯ মাসে ২ খুন’, ‘৮ দিন হয়ে গেলো, খুনি অধরা রয়ে গেল’সহ নানা স্লোগান দেন তারা।

আন্দোলনকারীরা বলেছেন, অভ্যুত্থান পরবর্তীতে নিযুক্ত এই ভিসি-প্রক্টরকে শিক্ষার্থীদের ভরসার জায়গা মনে করেছিলেন। কিন্তু ভিসি-প্রক্টরকে তাদেরকে আশাহত করেছে। এই প্রক্টরের আমলে ফ্যাসিস্টের ছবি মুছে ফেলা হয়েছে, পিটিয়ে তোফাজ্জলকে হত্যা করা হয়েছে, পহেলা বৈশাখে ফ্যাসিস্টের মোটিভ পুড়িয়ে ফেলা হয়, ক্যাম্পাসে লাশ ঝুলে কিন্তু তিনি তার কোনো বিচার করতে পারেন না।


বিশ্ববিদ্যালয় মাস্টার দা সূর্যসেন হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকশনা বিষয়ক সম্পাদক আবিদুর রহমান মিশু বলেন, এই প্রশাসন নিরাপত্তাসহ সকল ক্ষেত্রে গাফিলতি করছে। আমার ভাই হত্যার পর দেখি এই প্রক্টর রাজনৈতিক প্রোটোকল নিয়ে হাসপাতালে প্রবেশ করে। এই প্রশাসনের কাছ থেকে কোনো মামলা করার উদ্যোগ দেখতে পাইনি, উলটো ক্লাস পরীক্ষা চালু রেখেছে যা সাম্যের রক্তের সঙ্গে প্রতারণার সামিল।

তিনি বলেন, যেই প্রতিবেদন ৩ দিনে আসার কথা কিন্তু আজকে ৮ দিন হয়ে যাওয়ার পরও তার কোনো সুরাহা দেখতে পাইনি।

এসকে/ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: