২৮ মের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে: শ্রম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন,টিএনজেড লিমিটেড ও মাহমুদ গ্রুপসহ যে

2025-05-21T18:13:17+00:00
2025-05-21T18:45:25+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
২৮ মের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে: শ্রম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৬:১৩ পিএম  আপডেট: ২১.০৫.২০২৫ ৬:৪৫ পিএম
উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত
শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, টিএনজেড লিমিটেড ও মাহমুদ গ্রুপসহ যে সব গার্মেন্টস মালিকের কাছে শ্রমিকদের টাকা পাওনা রয়েছে তা আগামী ২৮ মের মধ্যে পরিশোধ করতে হবে।

তিনি বলেন, শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধ করতে না পারলে যাদের বিরুদ্ধে মামলা আছে তারা গ্রেফতার হবেন। যেসব মালিকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে তারা বিদেশে থাকলে রেড অ্যালার্ট জারি করতে বলেছি। হয় পাওনা শোধ করতে হবে, না হলে জেলে যেতে হবে। বেতন পরিশোধ না করলে দেশের বাইরে তো দূরের কথা ঢাকার বাইরেও যেতে পারবে না মালিকরা। 


বুধবার (২১ মে) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন কোরবানির ঈদ উপলক্ষ্যে নৌ নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। 

উপদেষ্টা বলেন, শ্রমিকদের বেতন না দেওয়ায় ৫ জন মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে। আরও অনেকের বিরুদ্ধে হবে। কোনো মালিককে ছাড় দেওয়া হবে না। 

/এসটিও



  বিষয়:   ২৮ মে  শ্রমিকদের পাওনা  পরিশোধ  শ্রম উপদেষ্টা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: