স্কুল-কলেজে সমাবেশে পাঠের জন্য ‘নতুন শপথ’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও সেবার মানসিকতা গড়ে তুলতে দেশের স্কুল-কলেজে চালু হচ্ছে ‘নতুন শপথ’।বুধবার (২১ মে) শিক্ষা

2025-05-21T17:51:30+00:00
2025-05-21T18:13:05+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
স্কুল-কলেজে সমাবেশে পাঠের জন্য ‘নতুন শপথ’ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৫:৫১ পিএম  আপডেট: ২১.০৫.২০২৫ ৬:১৩ পিএম
স্কুল-কলেজে সমাবেশে পাঠের জন্য ‘নতুন শপথ’ ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি। ছবি: সংগৃহীত
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও সেবার মানসিকতা গড়ে তুলতে দেশের স্কুল-কলেজে চালু হচ্ছে ‘নতুন শপথ’। 

বুধবার (২১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের স্বাক্ষরিত জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিদিন সকালের সমাবেশে শিক্ষার্থীরা এখন থেকে একটি নতুন শপথ পাঠ করবে। পুরোনো শপথের পরিবর্তে দেশ গঠনে অনুপ্রাণিত করতে নতুন এ শপথ চালু করা হচ্ছে।


নতুন শপথটি হলো- ‘আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। 

হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমিন।’


প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ উদ্যোগ দেশপ্রেম ও নৈতিক শিক্ষার বিকাশে সহায়ক হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আত্মমর্যাদাসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে।

নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব প্রতিষ্ঠান, বিভাগীয় পরিচালক, জেলা প্রশাসক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

প্রজ্ঞাপনটি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং দ্রুত বাংলাদেশ গেজেটে প্রকাশের জন্য সরকারি মুদ্রণ ও প্রকাশনা অধিদফতরে পাঠানো হয়েছে।

/এসটিও


  বিষয়:   প্রাথমিক শিক্ষা  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়  নতুন শপথ  ঘোষণা  প্রজ্ঞাপন 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: