ব্যারিস্টার সুমনকে জামিন দিতে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

হত্যা মামলার আসামী সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল

2025-05-22T09:53:26+00:00
2025-05-22T09:53:26+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আইন-আদালত
ব্যারিস্টার সুমনকে জামিন দিতে হাইকোর্টের রুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৯:৫৩ এএম 
সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ছবি: সংগৃহীত
হত্যা মামলার আসামী সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে দায়ের করা মামলায় রুল জারি করা হয়।

বুধবার (২১ মে) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে আদেশ দেন।

দুই সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্ট পক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম লিটন আহমেদ।

এর আগে, রাজধানীর খিলগাঁও ও আদাবর থানায় দায়ের করা পৃথক ২ হত্যা মামলায় গ্রেফতার আছেন সুমন।

এএডি/


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: