মেয়র হিসেবে ইশরাকের শপথে বাধা নেই, রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

ঢাকা সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে রিট খারিজ করে দিয়েছেন

2025-05-22T11:33:05+00:00
2025-05-22T11:54:17+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আইন-আদালত
মেয়র হিসেবে ইশরাকের শপথে বাধা নেই, রিট খারিজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১১:৩৩ এএম  আপডেট: ২২.০৫.২০২৫ ১১:৫৪ এএম
বিএনপি নেতা ইশরাক হোসেন। পুরোনো ছবি
ঢাকা সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে রিট খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে তাকে মেয়র পদে শপথ পড়াতে আর বাধা থাকল না।

বৃহস্পতিবার (২২ মে) বেলা সোয়া ১১টার দিকে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ রিট মামলার ওপর মঙ্গলবার দুই দফা শুনানির পর বুধবার আদেশের জন্য রাখা হয়েছিল। কিন্তু এদিন আবার দুই পক্ষের শুনানি হয় এবং পরে আদালত আদেশের জন্য বৃহস্পতিবার দিন রাখে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন শুনানি করেন। ইশরাকের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল শুনানি করেন। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, হাইকোর্ট এই আদেশ দেওয়ায় ঢাকা সিটি করপোরেশনের মেয়র পদে ইশরাককে শপথ পড়াতে আর বাধা রইলো না। আগামী ২৬ মে’র মধ্যে শপথ পড়াতে হবে। তা না হলে আদালত অবমাননা হবে।

এদিকে বৃষ্টি উপেক্ষা করেই মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ইশরাক সমর্থকরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন। টানা আট দিন ধরে নগর ভবন অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন ইশরাক সমর্থকরা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর কাকরাইল মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে সড়কের ডান পাশে পুলিশের ব্যারিকেডের সামনে নেতাকর্মীরা অবস্থান করছেন। বৃষ্টিও তাদের কোনও প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি।

আন্দোলনকারীদের দাবি, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমাদের অবস্থান চলবে। ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই আমাদের আন্দোলন চলবে।

প্রসঙ্গত, গত ১৪ মে বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেইসঙ্গে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে। 

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা মো. মামুনুর রশিদ। আবেদনকারীর আইনজীবী কাজী আকবর আলী।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। 

গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।

এনএইচ


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: