উপদেষ্টা আসিফের সেই এপিএসকে দুদকের জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

দুর্নীতির অভিযোগে যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি

2025-05-22T14:27:28+00:00
2025-05-22T14:27:28+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আইন-আদালত
উপদেষ্টা আসিফের সেই এপিএসকে দুদকের জিজ্ঞাসাবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ২:২৭ পিএম 
উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন। ছবি: সংগৃহীত
দুর্নীতির অভিযোগে যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ১১টার দিকে দুর্নীতির দায়ে অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন দুদক কার্যালয়ে হাজির হন। এ সময় দুদকের উপ-সহকারী পরিচালক মিনু আক্তার সুমিসহ অন্যান্য কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন তাকে।

এর আগে, মোয়াজ্জেমের বিরুদ্ধে উপদেষ্টার এপিএস থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। গত ৮ এপ্রিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দিয়ে ২১ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সাবেক এপিএসকে ২০, ২১ ও ২২ মে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য উপস্থাপন করতে নোটিশ দেওয়া হয়।  

এএডি/


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: