স্ত্রী-সন্তানসহ সাবেক বিমান বাহিনীর প্রধানের ৩৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম ও ছেলে শেখ লাবিব হান্নানের ৩৮টি ব্যাংক

2025-05-24T20:09:53+00:00
2025-05-24T21:15:06+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আইন-আদালত
স্ত্রী-সন্তানসহ সাবেক বিমান বাহিনীর প্রধানের ৩৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ
আদালত প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৮:০৯ পিএম  আপডেট: ২৪.০৫.২০২৫ ৯:১৫ পিএম
বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। ছবি: সংগৃহীত
বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম ও ছেলে শেখ লাবিব হান্নানের ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (২৪ মে) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।  

অবরুদ্ধের মধ্যে শেখ আব্দুল হান্নানের ৫টি, তার তাহমিদা বেগমের ৩২টি ও ছেলে শেখ লাবিব হান্নানের একটি ব্যাংক হিসাব রয়েছে। তিনজনের ৩৮টি ব্যাংক হিসেবে মোট এক কোটি ১৮ লাখ ৩৪ হাজার ২২২ টাকা রয়েছে বলে আবেদন সূত্রে জানা গেছে।


এদিন দুদকের উপপরিচালক মো. তানজির হাসিব সরকার তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধন ঘুষ গ্রহণ নিয়োগ বাণিজ্য বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি নিজে ও তার পরিবারের সদস্যরা বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং বিদেশে অর্থ পাচার করেছেন। তার বিরুদ্ধে এসব অভিযোগ দুদক অনুসন্ধান করছে। 

অবৈধভাবে উপার্জিত এই অর্থ তারা যে কোনো সময় হস্তান্তর, স্থানান্তর করতে পারেন বলে দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ সুষ্ঠুভাবে অনুসন্ধানের জন্য এসব অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার নির্দেশ প্রয়োজন।

/এসটিও


  বিষয়:   সাবেক বিমান বাহিনীর প্রধান  ব্যাংক হিসাব  অবরুদ্ধ 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: