একজনের নামে কয়টি সিম কেনা যাবে, জানাল বিটিআরসি

সময়ের আলো ডেস্ক

বিজ্ঞান ও প্রযুক্তি

একজন গ্রাহক নিজের নামেসর্বোচ্চ ১০টি মোবাইল সিম নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছেবাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।শনিবার (২৪ মে) বিটিআরসি সূত্র

2025-05-24T22:24:16+00:00
2025-05-24T22:24:16+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি
একজনের নামে কয়টি সিম কেনা যাবে, জানাল বিটিআরসি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ১০:২৪ পিএম   (ভিজিট : ৭৯২)
ছবি: সংগৃহীত
একজন গ্রাহক নিজের নামে সর্বোচ্চ ১০টি মোবাইল সিম নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। 

শনিবার (২৪ মে) বিটিআরসি সূত্র থেকে নতুন এ সিদ্ধান্তের কথা জানা যায়।

বিটিআরসি জানিয়েছে, আন্তর্জাতিক অনুশীলন এবং জাতীয় নিরাপত্তার স্বার্থ বিবেচনা করে একজন গ্রাহকের নামে সর্বোচ্চ নিবন্ধনযোগ্য সিম সংখ্যা ১৫ থেকে কমিয়ে ১০ এ আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটও বিবেচনায় নেওয়া হয়েছে।

আরও জানায়, সর্বোচ্চ ১০টি ব্যক্তিগত সিম নিবন্ধনের সীমা নির্ধারণ করা হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের মোট ৬৭ লাখ সিম বন্ধ করতে হবে।


বিটিআরসির এক কর্মকর্তা জানান, আগে একজন গ্রাহক সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করতে পারতেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধন করতে পারবে।

২০১৭ সালের অক্টোবরে এক এনআইডিতে সর্বোচ্চ ১৫টি সিম কেনার সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। এরপর ২০২২ সালের অক্টোবরে বিটিআরসি বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ১৫টির বেশি সিম থাকলে গ্রাহকরা যেন তাদের পছন্দের সিম নাম্বার রেখে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার করে ফেলে। 

এরপর বিটিআরসি লটারি করে ১৫টির বেশি সিম থাকলে তা বন্ধ করে দেয়।

/এসটিও


  বিষয়:   মোবাইল সিম  রেজিস্ট্রেশন  নিবন্ধন  বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন  বিটিআরসি 


Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: