যে কারণে দেশে জনপ্রিয় হচ্ছে অ্যাপল ইকোসিস্টেম

নিজস্ব প্রতিবেদক

বিজ্ঞান ও প্রযুক্তি

বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর ও ডিজিটাল শিল্পীদের কাছে ম্যাকবুক ও আইপ্যাড এখন সৃজনশীলতার প্রধান হাতিয়ার হয়ে উঠেছে।কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছে, ম্যাকবুক

2025-12-23T18:43:39+00:00
2025-12-27T18:59:38+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি
যে কারণে দেশে জনপ্রিয় হচ্ছে অ্যাপল ইকোসিস্টেম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৩ পিএম  আপডেট: ২৭.১২.২০২৫ ৬:৫৯ পিএম
অ্যাপল ইকোসিস্টেম। ছবি : সংগৃহীত
বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর ও ডিজিটাল শিল্পীদের কাছে ম্যাকবুক ও আইপ্যাড এখন সৃজনশীলতার প্রধান হাতিয়ার হয়ে উঠেছে।

কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছে, ম্যাকবুক ও আইপ্যাডের সমন্বয় কেবল কাজের সুবিধা নয়, বরং এটি আধুনিক ও স্মার্ট জীবনযাত্রার প্রতিফলন। বাংলাদেশের বাজারে অ্যাপল ইকোসিস্টেমের ক্রমবর্ধমান জনপ্রিয়তা প্রমাণ করে, ব্যবহারকারীরা এখন প্রযুক্তি নির্বাচনে গুণগত মান ও দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।

আধুনিক প্রযুক্তি বিশ্বে ‘ইকোসিস্টেম’ ধারণাটি দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এ ক্ষেত্রে অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে রয়েছে অ্যাপল। একসময় দেশে অ্যাপল পণ্য শৌখিনতার প্রতীক হলেও এখন ম্যাকবুক ও আইপ্যাড প্রযুক্তি প্রেমীদের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। বিশেষ করে তরুণ পেশাজীবী, শিক্ষার্থী ও সৃজনশীল মানুষেরা কাজের গতি, নিরবচ্ছিন্ন সংযোগ ও নির্ভরযোগ্যতার কারণে অ্যাপল ইকোসিস্টেমের দিকে ঝুঁকছেন।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অ্যাপল ইকোসিস্টেমের সবচেয়ে বড় শক্তি হলো ডিভাইসগুলোর মধ্যে ‘কন্টিনিউটি’সুবিধা। ম্যাকবুকে শুরু করা ইমেইল বা ডকুমেন্ট মুহূর্তেই আইপ্যাড কিংবা আইফোনে সম্পন্ন করা যায়।
আরও পড়ুন

মাল্টিটাস্কিংয়ে অভ্যস্ত ব্যবহারকারীদের কাছে এই ফিচারটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। পাশাপাশি ‘সাইডকার’ ফিচারের মাধ্যমে আইপ্যাডকে ম্যাকবুকের সেকেন্ডারি ডিসপ্লে হিসেবে ব্যবহার করার সুবিধা ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনারদের কাজের গতি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।  স্টার টেক নিশ্চিত করছে-ক্রেতারা যেন কেবল ডিভাইস নয়, বরং পূর্ণাঙ্গ একটি অফিসিয়াল ইকোসিস্টেম গড়ে তুলতে পারেন, যেখানে প্রতিটি অরিজিনাল অ্যাপল প্রোডাক্ট একে অপরের সাথে নিখুঁতভাবে কাজ করবে।

বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর ও ডিজিটাল শিল্পীদের কাছে ম্যাকবুক ও আইপ্যাড এখন সৃজনশীলতার প্রধান হাতিয়ার। আইপ্যাডে অ্যাপল পেন্সিল দিয়ে স্কেচ করা কিংবা ম্যাকবুকে প্রফেশনাল সফটওয়্যার ব্যবহার করে ভিডিও ও গ্রাফিক্স এডিটিং করার অভিজ্ঞতা তুলনামূলকভাবে বেশি মসৃণ বলে মনে করছেন ব্যবহারকারীরা। এই অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে ম্যাজিক কিবোর্ড, অ্যাপল পেন্সিল ও এয়ারপডসের মতো অফিসিয়াল এক্সেসরিজের চাহিদাও বাড়ছে। নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতাও অ্যাপল ইকোসিস্টেম জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ। গুরুত্বপূর্ণ ডেটা নিয়ে কাজ করা ব্যবহারকারীরা ম্যাকবুকের টাচ আইডি বা ফেস আইডি এবং আইক্লাউডের নিরাপত্তা ব্যবস্থার ওপর আস্থা রাখছেন। পাশাপাশি অফিসিয়াল সোর্স থেকে কেনা পণ্যে অ্যাপল ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকায় যান্ত্রিক ত্রুটি বা সফটওয়্যার জটিলতা নিয়ে ব্যবহারকারীরা তুলনামূলকভাবে নিশ্চিন্ত থাকছেন।

এদিকে দেশে অফিসিয়াল অ্যাপল পণ্যের সহজলভ্যতাও এই জনপ্রিয়তা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। বাংলাদেশে অফিসিয়াল অ্যাপল পণ্যের সহজলভ্যতা আগে একটি বড় চ্যালেঞ্জ ছিল, যা বর্তমানে স্টার টেক-এর বিশাল চেইন শপ ও অনলাইন ডেলিভারি সিস্টেমের কারণে দূর হয়েছে। শো-রুমে পণ্য হাতে দেখে কেনার সুযোগ, ভ্যাট ইনভয়েস ও সিরিয়াল নম্বর যাচাইয়ের সুবিধা ক্রেতাদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করছে।

এএডি/


  বিষয়:   অ্যাপল ইকোসিস্টেম  কন্টেন্ট ক্রিয়েটর  ডিজিটাল শিল্পী  ম্যাকবুক  আইপ্যাড 


Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: