সোশ্যাল মিডিয়ায় ভুয়া এআই কনটেন্ট শনাক্তের উপায়

সময়ের আলো ডেস্ক

বিজ্ঞান ও প্রযুক্তি

প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার ছবি, ভিডিও এবং অডিও ক্লিপ শেয়ার হয়, কিন্তু এর মধ্যে অনেক কিছুই ভুয়া বা এআই

2025-12-19T23:37:00+00:00
2025-12-19T23:38:25+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি
সোশ্যাল মিডিয়ায় ভুয়া এআই কনটেন্ট শনাক্তের উপায়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৭ পিএম  আপডেট: ১৯.১২.২০২৫ ১১:৩৮ পিএম  (ভিজিট : ১৮১)
প্রতীকী ছবি
প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার ছবি, ভিডিও এবং অডিও ক্লিপ শেয়ার হয়, কিন্তু এর মধ্যে অনেক কিছুই ভুয়া বা এআই দ্বারা তৈরি। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে এখন বাস্তবের মতো দেখতে কনটেন্ট তৈরি করা একদম সহজ হয়ে গেছে। এ কারণে সোশ্যাল মিডিয়ায় কি আসল আর কি নকল, তা বোঝা অনেকটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে কিছু সতর্কতা অবলম্বন করলে সহজেই আপনি এ ধরনের কনটেন্ট শনাক্ত করতে পারবেন।

ছবির খুঁটিনাটি পরীক্ষা করুন
এআই দ্বারা তৈরি ছবি বা ভিডিও প্রথম দেখায় সত্যি মনে হলেও, কিছু ছোটখাটো ত্রুটি থাকেই। উদাহরণস্বরূপ, মানুষের হাতের আঙুলের ভুল, চোখের অস্বাভাবিক দৃষ্টি, মুখের চারপাশে ঝাপসা, দাঁতের সারির অস্বাভাবিকতা কিংবা ভিডিওতে মুখের নড়াচড়ার সাথে কণ্ঠের অমিল- এ ধরনের সমস্যাগুলি এআই কনটেন্টের সাধারণ চিহ্ন। এসব খেয়াল রাখলে নকল কনটেন্ট চেনা সহজ হয়ে যাবে।

পেছনের দৃশ্যের দিকে খেয়াল দিন
অনেক সময় ছবির প্রধান বিষয় সঠিক হলেও, পেছনের দৃশ্যে কিছু ভুল দেখা যেতে পারে। যেমন ছায়ার অস্বাভাবিক স্থান, আলোর ভুল ব্যবহার, বা অবজেক্টের বিকৃতি। কখনো কখনো, একটি বস্তু একই জায়গায় দুইবার উপস্থিত থাকতে পারে বা ব্যাকগ্রাউন্ড অতিরিক্ত নিখুঁত মনে হতে পারে। এগুলো এআই’র সাধারণ ত্রুটি।

উৎস যাচাই করুন
যেকোনো ছবি বা ভিডিও যদি সন্দেহজনক মনে হয়, তবে আগে তার উৎস খুঁজে বের করার চেষ্টা করুন। গুগল লেন্স বা রিভার্স সার্চ টুল ব্যবহার করে দেখতে পারেন ছবিটি কোথায় প্রথম পাওয়া গেছে। যদি ছবিটি পুরনো কোনো প্রসঙ্গে ব্যবহৃত হয় বা এআই ছবির সাইটে পাওয়া যায়, তবে এটি সম্পর্কে আরও সতর্ক থাকা উচিত।

শব্দ, বাক্য এবং বক্তব্যে নজর দিন
এখন শুধু ছবি নয়, কণ্ঠস্বরও নকল করা সম্ভব। অনেক সময় পরিচিত ব্যক্তিদের নামে ভুয়া বক্তব্য তৈরি করে ছড়ানো হয়। এ ধরনের ভিডিওতে শব্দের উচ্চারণ, কথার গতি বা ঠোঁটের নড়াচড়া মাঝে মাঝে মিল না খেতে পারে। এছাড়া, এআই-তৈরি লেখা বা ক্যাপশনে অনেক সময় অস্বাভাবিক বাক্যগঠন, পুনরাবৃত্তি বা অপ্রাসঙ্গিক তথ্য দেখা যায়। এইসব ত্রুটি লক্ষ্য করলেই বুঝবেন এটি নকল কনটেন্ট।

বিশ্বস্ত সূত্রের উপর নির্ভর করুন
একটি খবর বা দাবি ভাইরাল হলে, সেটি শেয়ার করার আগে তার উৎস যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্দেহজনক ওয়েবসাইট, অচেনা পেজ বা অপ্রমাণিত সোর্স থেকে আসা তথ্য বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। সুতরাং, সরকারী দপ্তর বা প্রতিষ্ঠিত সংবাদমাধ্যম থেকে তথ্য সংগ্রহ করাই সবচেয়ে নিরাপদ।

ভুয়া কনটেন্ট শনাক্ত করার প্রথম পদক্ষেপ হলো সচেতনতা। সোশ্যাল মিডিয়ায় যেকোনো ছবি বা ভিডিও শেয়ার করার আগে নিজে যাচাই করুন- এটি আসল কি না। তথ্যের যুগে সচেতন নাগরিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, কোনো তথ্য শেয়ার করার আগে তা সত্য কিনা, তা নিশ্চিত করা জরুরি।

এএডি/


  বিষয়:   সোশ্যাল মিডিয়া  এআই  কনটেন্ট  শনাক্ত 


Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: