এইচপি থেকে চাকরি হারাচ্ছেন ৬ হাজার কর্মী

সময়ের আলো ডেস্ক

বিজ্ঞান ও প্রযুক্তি

প্রযুক্তি খাতের অন্যতম প্রতিষ্ঠান এইচপি আগামী তিন বছরের মধ্যে বিশ্বজুড়ে বড় ধরনের কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৮ সালের

2025-12-18T12:25:34+00:00
2025-12-18T12:25:34+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি
এইচপি থেকে চাকরি হারাচ্ছেন ৬ হাজার কর্মী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১২:২৫ পিএম 
এইচপি অফিস। ছবি : সংগৃহীত
প্রযুক্তি খাতের অন্যতম প্রতিষ্ঠান এইচপি আগামী তিন বছরের মধ্যে বিশ্বজুড়ে বড় ধরনের কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৮ সালের মধ্যে প্রায় ৪ থেকে ৬ হাজার কর্মী চাকরি হারাতে পারেন।

কোম্পানির এই সিদ্ধান্তের পেছনে রয়েছে পরিচালনা কাঠামো সরলীকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)- নির্ভর প্রযুক্তিতে বিনিয়োগের পরিকল্পনা।

মঙ্গলবার এক ব্রিফিংয়ে এইচপির সিইও এনরিক লোরেস জানিয়েছেন, ‘পণ্য উন্নয়ন, অভ্যন্তরীণ কার্যক্রম ও গ্রাহকসেবার খাতে বড় পরিবর্তন আনতে যাচ্ছি। এই পরিবর্তনের সঙ্গে ছাঁটাইয়ের সম্পর্ক আছে।’ লোরেস আরও জানিয়েছেন, নতুন উদ্যোগের মাধ্যমে তিন বছরে প্রতিষ্ঠানটি প্রায় ১ বিলিয়ন ডলার সাশ্রয় করতে পারবে। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতেও ১ থেকে ২ হাজার কর্মী ছাঁটাই হয়েছিল।

এছাড়া বাজারে এআই-সক্ষম কম্পিউটারের চাহিদা বাড়ার কারণে কোম্পানি তাদের পণ্যবিন্যাসে বড় পরিবর্তন করতে প্রস্তুত। লোরেসের মতে, গত অক্টোবর শেষ হওয়া ত্রৈমাসিকে মোট কম্পিউটারের ৩০ শতাংশের বেশি সরবরাহই এআই-চালিত পিসি ছিল।

তবে বাজার বিশ্লেষকেরা কিছু ঝুঁকিও দেখছেন। মর্গান স্ট্যানলির বিশ্লেষকদের মতে, ডেটা সেন্টারে ব্যবহৃত এআই অবকাঠামোর চাহিদা বৃদ্ধির কারণে মেমোরি চিপের দাম বেড়ে যাচ্ছে, যা এইচপি ও অন্যান্য নির্মাতাদের খরচ বাড়াতে পারে। লোরেস জানিয়েছেন, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধ থেকে এই প্রভাব স্পষ্ট হতে পারে।
আরও পড়ুন

ইতিমধ্যে ২০২৬ অর্থবছরের জন্য শেয়ারপ্রতি আয়ের পূর্বাভাস ২.৯০–৩.২০ ডলার নির্ধারণ করা হয়েছে, যা বিশ্লেষকদের আশা ৩.৩৩ ডলারের তুলনায় কম। তবে চতুর্থ ত্রৈমাসিকে এইচপির আয় ১৪.৬৪ বিলিয়ন ডলার, যা বাজারের পূর্বাভাসের চেয়ে বেশি।

এইচপি বলেছে, কর্মী ছাঁটাই ও খরচ কমানোর মাধ্যমে তারা নতুন এআই-কেন্দ্রিক প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি করতে পারবে। লোরেসের মতে, এআই-নির্ভর পরিবর্তন ছাড়া ভবিষ্যতে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে।

বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে ক্রমাগত ছাঁটাইয়ের মধ্যে এই ঘোষণায় কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, নতুন এআই-প্রযুক্তির সঙ্গে চাকরির ধরন ও সুযোগে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

এএডি/


  বিষয়:   এইচপি  চাকরি  কর্মী 


Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: