খালেদা জিয়াকে হয়রানি, দুদকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান এবং

2025-05-25T18:07:22+00:00
2025-05-25T18:07:22+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
আইন-আদালত
খালেদা জিয়াকে হয়রানি, দুদকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
আদালত প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ মে, ২০২৫, ৬:০৭ পিএম 
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান এবং এক সচিবের বিরুদ্ধে করা মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৫ মে) এ মামলায় আদেশের জন্য দিন ধার্য ছিল।

এদিন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান মামলার অভিযোগের বিষয়ে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী হোসেন আলী খান হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৮ মে একই আদালত হারুন অর রশিদ নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলার এ আবেদন করেন। শুনানি শেষে বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ২৫ মে আদেশের জন্য রেখেছেন। বাদীপক্ষের আইনজীবী হোসেন আলী খান হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন- দুদকের সাবেক তিন চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, মো. হাবিবুর রহমান, আবুল হাসান মনজুর এবং সাবেক সচিব মোখলেছ উর রহমান।

মামলার অভিযোগে বলা হয়, খালেদা জিয়াকে হয়রানি করতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা মামলা দায়ের করেন তৎকালীন দুদক কর্মকর্তারা। তারা সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে এই পদক্ষেপ নেয়, যা আইনের পরিপন্থী বলে জানান বাদী পক্ষের আইনজীবী।

এএডি/


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: