ঢাবি শিক্ষকদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের শিক্ষকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক

2025-05-27T10:23:32+00:00
2025-05-27T10:55:50+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
ঢাবি শিক্ষকদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১০:২৩ এএম  আপডেট: ২৭.০৫.২০২৫ ১০:৫৫ এএম
ছবি : সংগৃহীত
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের শিক্ষকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৬ মে) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়। বৈঠকে দেশের সাম্প্রতিক নানা পরিস্থিতিতে খোলামেলা আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকেরা।

সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের নেতৃত্বে বৈঠকে সাদা দলের দেড় শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

বৈঠকে সাদা দলের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের দু:শাসনের চিত্র তুলে ধরেন এবং বিরোধী দলের শিক্ষক ও শিক্ষার্থীদের নানাভাবে হয়রানির বর্ণনা দেন। ভিন্নমত দমনে আওয়ামী লীগ সমর্থিত ঢাবি প্রশাসন কিভাবে নির্যাতন-নিপীড়ন চালিয়েছে তার বিবরণ তুলে ধরেন সাদা দলের শিক্ষক নেতারা। এছাড়া চব্বিশের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতিও তুলে ধরে বক্তব্য দেন তারা।

ভার্চুয়ালি বৈঠকে তারেক রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গণতান্ত্রিক সকল আন্দোলনের সূতিকাগার। অতীতে দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে ঢাবির শিক্ষক-শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য এবং অবিস্মরণীয়। সর্বশেষ ২০২৪ সালে ছাত্রজনতার গণআন্দোলনেও তাদের ভূমিকা অতুলনীয়। ঢাবি ক্যাম্পাস থেকেই আন্দোলনের স্ফুলিঙ্গ সারাদেশে ছড়িয়ে পড়েছিল। যে কারণে সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।

তারেক রহমান আরও বলেন, তবে দেশ নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে। দেশে এখনও গণতন্ত্র ও ভোটাধিকার পুন:প্রতিষ্ঠিত হয়নি। এ জন্য অতীতের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আবারও ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার আগ মুহূর্ত অব্দি দেশ ও জাতির প্রয়োজনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. আখতার হোসেন খান, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. আব্দুর রশিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ, সাদা দলের নেতা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, মো. সাইফুদ্দিন আহমেদ, অধ্যাপক ড. তাহমিনা আক্তার টফি, অধ্যাপক মো. আবুল কাওছার, অধ্যাপক ড. মো. শফিকুর রহমান, অধ্যাপক ড. মো. আব্দুস সালাম, অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম জাহিদ, মো. আল-আমিন, অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন, অধ্যাপক ড. আবু আসাদ চৌধুরী, অধ্যাপক ড. আ ফ ম মোস্তাফিজুর রহমান, অধ্যাপক শাহ শামীম আহমেদ, মো. ইসরাফিল প্রামাণিক রতন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ ইকরামুল হক, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, জগন্নাথ হলের প্রভোস্ট দেবাশীষ পাল, রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. হোসনে আরা বেগম, শামসুন্নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ড. নাসরিন সুলতানা, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন, বাংলাদেশ-কুয়েম মৈত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবা সুলতানা, বিজয় একাত্তর হলের প্রভোস্ট ড. এসএম আলী রেজাসহ দেড় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

এএডি/


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: