সচিবালয়ে কর্মচারীদের আন্দোলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারীদের আগামীকালের (বুধবার ২৮ মে) আন্দোলন স্থগিত করা হয়েছে।আন্দোলনকারীদের দাবিগুলো বুধবার মন্ত্রিপরিষদ

2025-05-27T16:43:53+00:00
2025-05-27T21:11:22+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
সচিবালয়ে কর্মচারীদের আন্দোলন স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৪:৪৩ পিএম  আপডেট: ২৭.০৫.২০২৫ ৯:১১ পিএম
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। ছবি: সংগৃহীত
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারীদের আগামীকালের (বুধবার ২৮ মে) আন্দোলন স্থগিত করা হয়েছে।

আন্দোলনকারীদের দাবিগুলো বুধবার মন্ত্রিপরিষদ সচিবকে জানানো হবে।

মঙ্গলবার (২৭ মে) বিকেল ৪টায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদসহ কয়েকজন সচিবের সঙ্গে আন্দোলনকারী কর্মচারী নেতারা বৈঠক করেন।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, আন্দোলনকারীদের কথাগুলো শুনেছি। আগামীকাল (বুধবার) মন্ত্রিপরিষদ সচিবকে বিষয়গুলো জানাবো। এ অবস্থায় কর্মচারীরা আগামীকাল কোনো কর্মসূচি করবেন না।


এদিকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মো. বাদিউল কবীর জানান, আগামীকাল কর্মসূচি স্থগিত থাকবে। এ সময় আন্দোলনকারী নেতাদের পক্ষে আরও উপস্থিত ছিলেন মুহা. নুরুল ইসলাম, নজরুল ইসলাম।

গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন হয়। এরপর থেকে এই অধ্যাদেশের বিরোধিতা করে আন্দোলনে নামেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।

কর্মচারীদের বিক্ষোভকে কেন্দ্র করে আজ সকাল থেকেই সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সচিবালয়ের প্রধান ফটকে বিশেষায়িত বাহিনী সোয়াট ও বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়।

/এসটিও



  বিষয়:   অন্তর্বর্তী সরকার  বাংলাদেশ সচিবালয়  আন্দোলন  কর্মসূচি স্থগিত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: