রাজধানীতে লিফট ছিঁড়ে আহত ১১

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীতে বহুতল ভবনের লিফট ছিঁড়ে ১১ জন আহত হয়েছেন। এ ঘটনায় আহতদের মধ্যে পাঁচজন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।মঙ্গলবার (২৭

2025-05-27T16:14:40+00:00
2025-05-27T16:22:39+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজধানী
রাজধানীতে লিফট ছিঁড়ে আহত ১১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৪:১৪ পিএম  আপডেট: ২৭.০৫.২০২৫ ৪:২২ পিএম
রাজধানী কারওয়ানবাজারের বিডিবিএল ভবন। ছবি : সংগৃহীত
রাজধানীতে বহুতল ভবনের লিফট ছিঁড়ে ১১ জন আহত হয়েছেন। এ ঘটনায় আহতদের মধ্যে পাঁচজন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার (২৭ মে) সকাল পৌনে ৯টার দিকে কারওয়ানবাজারে বিডিবিএল ভবনের ১৩ তলা ভবনের লিফটটি নামার সময় তার ছিঁড়ে নিচে পড়ে যায়। 

পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের সদস্য আনোয়ারুল ইসলাম দোলন বলেন, লিফট ছিড়ে যাওয়ার একটি ঘটনা ঘটেছিল। তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশন থেকে ইউনিট সেখানে পৌঁছে আহতদের হাসপাতালে ভর্তি করে। পরে তারা সেখান থেকে চলে আসে।


তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম গিয়েছিল এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছে। আমরা সেখানে বলে এসেছি কর্তৃপক্ষের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিতে চাইলে থানায় যেন অভিযোগ করে। তবে আহতদের নাম পরিচয় জানাতে পারেননি এ কর্মকর্তা।

তিনি আরও বলেন, এ ঘটনায় লিফটের ভেতর কতজন ছিল তা জানা যায়নি। তবে পাঁচজনকে আহত অবস্থায় পান্থপথের বিআরবি হাসপাতালে এবং বাকী ৬ জনকে অন্য আরেকটি হাসপাতালে ভর্তি করা হয়। তাদের নামপরিচয় জানা যায়নি।

ভবনের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, বিডিবিএল ভবনটিতে চারটি লিফট রয়েছে। তার মধ্যে দুইটা সব সময় নষ্ট থাকে। বাকি দুটির অবস্থা রুগ্ন ছিল। এরপরও সেগুলো চালানো হচ্ছিল।

/এসটিও




  বিষয়:   রাজধানী  বহুতল ভবন  লিফট ছিঁড়ে  আহত 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: