দিনে-দুপুরে ব্যবসায়ীকে গুলি, ২২ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মিরপুরে দিনে-দুপুরে প্রকাশ্যে গুলি করে এক ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।মঙ্গলবার (২৭ মে) সকালে

2025-05-27T13:29:14+00:00
2025-05-27T14:09:37+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজধানী
দিনে-দুপুরে ব্যবসায়ীকে গুলি, ২২ লাখ টাকা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১:২৯ পিএম  আপডেট: ২৭.০৫.২০২৫ ২:০৯ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুরে দিনে-দুপুরে প্রকাশ্যে গুলি করে এক ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ মে) সকালে ১০ টায় এই ঘটনা ঘটে।

জানা যায়, গুলিতে মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাহমুদুল মিরপুর ৬ নম্বরে সেকশন ৪ নম্বর লেনে পরিবার নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জে।

গুলিবিদ্ধ মাহমুদুল গণমাধ্যমকে জানায়, তিনি বাসা থেকে মিরপুর-১০ মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার সময় মিরপুর স্টেডিয়ামের কাছে পৌঁছালে দুটি মোটরসাইকেলে মোট ৬ জন আমার রাস্তা আটকায়। আমাকে আটকে টাকা চাইলে আমি না দিতে চাওয়ায় কোমরের বাম পাশে গুলি করে। এরপর আমার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন গণমাধ্যমকে জানান, ‘আমরা শুনেছি দুর্বৃত্তদের গুলিতে একজন ব্যবসায়ী আহত হয়েছেন। সংবাদ পেয়ে তাৎক্ষণিক মিরপুর বিভাগের সহকারী উপ-পুলিশ কমিশনারসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের শনাক্তের চেষ্টা চলেছে। সিসিটিভি ফুটেজ দেখে সন্ত্রাসীদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

এএডি/


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: