শিক্ষার উদ্দেশ্য শিশুদেরকে জীবনের উপযোগী করে গড়ে তোলা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার উদ্দেশ্য শিশুদেরকে জীবনের উপযোগী করে গড়ে তোলা। সহশিক্ষা

2025-05-28T19:24:54+00:00
2025-05-28T19:24:54+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
শিক্ষার উদ্দেশ্য শিশুদেরকে জীবনের উপযোগী করে গড়ে তোলা
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ৭:২৪ পিএম 
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি: সংগৃহীত
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার উদ্দেশ্য শিশুদেরকে জীবনের উপযোগী করে গড়ে তোলা। সহশিক্ষা কার্যক্রম, সুকুমার ভিত্তি, যে কোন কর্মকে প্রভাবিত করে। শিশুদের মধ্যে যে যে বিষয়ে সম্ভাবনা আছে, তাকে সে সে ক্ষেত্রে বিকশিত করে তুলতে হবে। 

বুধবার (২৮ মে) প্রাথমিক শিক্ষা অধিদফতরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আন্ত:প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 


প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান।

প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) পরিচালিত প্রাথমিকের শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) কোর্সের শিক্ষক প্রশিক্ষণার্থীদের নৃত্য (সাধারণ), উপস্থিত বক্তৃতা, দেশাত্মবোধক গান, পল্লীগীতি/ লোকগীতি/ আঞ্চলিক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, একক গান, একক অভিনয়, চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

/এসটিও



  বিষয়:   প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা  শিক্ষা  শিশু শিক্ষা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: