প্রাথমিকের আরও পাঁচটি দৃষ্টিনন্দন ভবন উদ্বোধন ১ জুন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ঢাকার উত্তরায় আজমপুরসহ পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন

2025-05-29T18:40:07+00:00
2025-05-29T18:49:56+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
প্রাথমিকের আরও পাঁচটি দৃষ্টিনন্দন ভবন উদ্বোধন ১ জুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৬:৪০ পিএম  আপডেট: ২৯.০৫.২০২৫ ৬:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ঢাকার উত্তরায় আজমপুরসহ পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হবে। 

ভবনগুলো হলো- ‘আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন’; মিরপুর এক নম্বর সেকশনস্থ ‘ওয়াক আপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন’; মিরপুর ১২ নম্বর সেকশনস্থ ‘খলিলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন’; উত্তরাস্থ ‘ডিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন’ ও গেন্ডারিয়াস্থ ধুপখোলা মাঠ সংলগ্ন ‘কোব্বাদ সরদার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন’। 

বৃহস্পতিবার (২৯ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


শিশুর মানসিক বিকাশ ঘটানো, শতভাগ ভর্তি নিশ্চিতকরণ, শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ঢাকা মহানগরীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দৃষ্টিনন্দন বহুতল নতুন ভবন নির্মিত হচ্ছে। এ পাঁচটি ভবন নির্মাণে ব্যয় হয়েছে ২৪ কোটি ৯৬ লাখ ৮ হাজার টাকা। 

এর মধ্যে পাঁচটি ভবনের মধ্যে ছয়তলা ভিতের চারটি চারতলা ভবন এবং একটি তিনতলা ভবন। এগুলোতে শ্রেণীকক্ষ ও শিক্ষককক্ষ মিলে ৭৫টি কক্ষ রয়েছে। ওয়াস ব্লক রয়েছে ৮৯টি। বিদ্যালয়গুলোর নতুন ভবনে ছাত্র-ছাত্রীর মোট ধারণ ক্ষমতা ২ হাজার ৬৯৬ জন।

এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা দৃষ্টিনন্দনভাবে নির্মিত প্রথম ধাপে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন।


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদফতর ‘ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ’ শীর্ষক প্রকল্প গ্রহণ করে। 

এ প্রকল্পের আওতায় ঢাকা মহানগরীর ১২টি থানায় ১৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন পুনঃনির্মাণ, ১০টি মেরামত এবং ১৪টি নতুন বিদ্যালয় ভবন (উত্তরাতে তিনটি ও পূর্বাচলে ১১টি) স্থাপন করা হবে। প্রকল্পের মেয়াদ জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২৭ পর্যন্ত। 

এ প্রকল্পের মোট বরাদ্দ ১ হাজার ৩৭২ কোটি ৮২ লাখ ৫৩ হাজার টাকা। স্কুলগুলোর বাস্তবায়নকারী সংস্থা প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) এবং নির্মাণকারী সংস্থা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)।

/এসটিও


  বিষয়:   সরকারি প্রাথমিক বিদ্যালয়  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়  দৃষ্টিনন্দন ভবন উদ্বোধন  ১ জুন 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: