নিউইয়র্কে রিহ্যাব হাউজিং অ্যান্ড ট্রেড এক্সপো শুরু ৭ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তিন দিনব্যাপী রিহ্যাব হাউজিং অ্যান্ড ট্রেড এক্সপো শুরু হবে। প্রর্দশনীটি শহরের লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেলে ৭ নভেম্বরথেকে শুরু হয়ে

2025-05-31T14:05:23+00:00
2025-05-31T14:05:23+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
অর্থনীতি
নিউইয়র্কে রিহ্যাব হাউজিং অ্যান্ড ট্রেড এক্সপো শুরু ৭ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ২:০৫ পিএম 
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তিন দিনব্যাপী রিহ্যাব হাউজিং অ্যান্ড ট্রেড এক্সপো শুরু হবে। প্রর্দশনীটি শহরের লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেলে ৭ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ৯ নভেম্বর পর্যন্ত। এই এক্সপো বাংলাদেশের রিয়েল এস্টেট ডেভেলপারদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সেতুবন্ধন গড়তে সহায়ক হবে।

রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলীম উল্লাহ জানান, বৈরী আবহাওয়ার কারণে কিছু প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারেনি। তাদের অনুরোধে পবিত্র ঈদুল আজহার কারণে টাকা জমার সময়সীমা ২০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।


উল্লেখ্য, ১২ বছর পর আমেরিকাতে রিহ্যাবের ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে ভেন্যু পরিদর্শন করেছেন রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির আন্তর্জাতিক চেয়ারম্যান মো. আলিম উল্লাহ, কো-চেয়ারম্যান মো. ইমদাদুল হক, প্রকৌশলী মো. মঞ্জুরুল ফরহাদ ও রিহ্যাব এর সদস্য আমেরিকা প্রবাসী সাইদুল ইসলাম বাদল। তারা স্থানীয় কমিউনিটি নেতারা, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট, সাংবাদিক ও বাংলাদেশি প্রেস ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।

এক্সপোতে বাংলাদেশের বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি তাদের প্রকল্প ও বিনিয়োগ পরিকল্পনা উপস্থাপন করবে। থাকবে সেমিনার ও সাংস্কৃতিক পরিবেশনা, যা প্রবাসী জীবন ও বাংলাদেশের মধ্যে আবেগঘন সংযোগ তৈরি করবে।

/এসটিও


  বিষয়:   নিউইয়র্ক  রিহ্যাব হাউজিং অ্যান্ড ট্রেড এক্সপো  ৭ নভেম্বর 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: