স্ত্রী-সন্তানসহ তারিক সিদ্দিকির ২৪ বিঘা জমি, প্লট-ফ্ল্যাট জব্দ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধান চলমান থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহীন সিদ্দিক,

2025-06-03T18:52:51+00:00
2025-06-03T18:52:51+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
স্ত্রী-সন্তানসহ তারিক সিদ্দিকির ২৪ বিঘা জমি, প্লট-ফ্ল্যাট জব্দ
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৬:৫২ পিএম 
প্রতীকী ছবি
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধান চলমান থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহীন সিদ্দিক, তাদের সন্তান নুরিন সিদ্দিকের নামে থাকা ২৪ দশমিক ৮০ বিঘা জমিসহ ৫টি প্লট ও ৫টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ জুন) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। জব্দকৃত সম্পদের মধ্যে রয়েছে- রাজধানীর বারিধারা এলাকার ডিওএইচের সাততলা বাড়ি, একই এলাকার সাততলা ভবনের ৫ থেকে ৭ তলার তিনটি ফ্ল্যাট, একই এলাকার ৩৬শ স্কয়ার ফিটের চারটি কার স্পেসসহ দুটি ফ্ল্যাট, পূর্বাঞ্চলের নতুন শহরে ২০ কাঠা জমির চারটি প্লট, বসুন্ধরা আবাসিক এলাকায় একটি প্লট। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জব্দ হওয়া জমিগুলো নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলায়।

এদিন এসব সম্পদ জব্দের আদেশ চেয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম। আবেদনে বলা হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহীন সিদ্দিক, তাদের সন্তান নুরিন সিদ্দিকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। 

অনুসন্ধানকালে জানা যায়, তারা স্থাবর-সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান শেষ হওয়ার আগে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: