জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাসের হার ৬৯ দশমিক ২৫ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://www.nu.ac.bd) পরীক্ষার ফলাফল জানা যাবে।
বুধবার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পরীক্ষায় ১৮০টি কলেজের ১ লাখ ৯৫ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছেন ১ লাখ ৩৫ হাজার ৪৪৭ জন। সেই হিসাবে পাসের হার ৬৯ দশমিক ২৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে, তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।
/এসটিও