দেশে ফিরেছেন ৪ হাজারেরও বেশি হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৪ হাজারেরও বেশি হজযাত্রী। মোট ১১টি ফ্লাইটে দেশে ফেরেন তারা।বুধবার (১১

2025-06-11T13:46:27+00:00
2025-06-11T13:46:27+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
দেশে ফিরেছেন ৪ হাজারেরও বেশি হজযাত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ১:৪৬ পিএম 
সংগৃহীত ছবি
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৪ হাজারেরও বেশি হজযাত্রী। মোট ১১টি ফ্লাইটে দেশে ফেরেন তারা। 
বুধবার (১১ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানায়, মঙ্গলবার (১০ জুন) দিবাগত রাত ৩টা নাগাদ দেশে প্রত্যাবর্তনকারী হাজীর সংখ্যা ৪ হাজার ৪০৮ জন। 


এর মধ্যে সরকারি মাধ্যমে দেশে ফিরেছেন ৪১৯ জন। এছাড়াও বেসরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৯৮৯ জন হাজী দেশে ফিরেছেন। 

অন্যদিকে দেশে ফেরা হজের ১১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ৪১৯ জন হাজী দেশে এসেছেন। পাশাপাশি সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে ১ হাজার ৫৫৭ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরেছেন ২ হাজার ৪৩২ জন। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে আরও ৪১৯ জন হাজী দেশে ফিরেছেন।


চলতি বছরে হজ উপলক্ষে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন মুসল্লি সৌদি আরবে পাড়ি জমান। এর মধ্যে প্রথম হজ ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় গত ২৯ এপ্রিল। এরপর প্রায় এক মাস ধরে ধারাবাহিকভাবে হজযাত্রীদের বহন করে ফ্লাইটগুলো পরিচালিত হয়।

অন্যদিকে সর্বশেষ হজ ফ্লাইটটি সৌদিতে যায় গত ১ জুন। পুরো এই সময়ে মোট ২২০টি হজ ফ্লাইট পরিচালিত হয়। যার মাধ্যমে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন হজযাত্রী সৌদি আরবে যান। পরবর্তীতে গত ৫ জুন পবিত্র হজ পালন শেষে হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফেরেন ৩৬৯ জন হাজী।

/এসটিও


  বিষয়:   সৌদি আরব  হজ  হজযাত্রী  দেশে ফিরেছেন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: